বুধবার ● ১১ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » চতুর্থ বারের মতো মাটিরাঙ্গা থানার আলী জেলার শ্রেষ্ঠ ওসি
চতুর্থ বারের মতো মাটিরাঙ্গা থানার আলী জেলার শ্রেষ্ঠ ওসি
খাগড়াছড়ি প্রতিনিধি :: চতুর্থ বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী।
একই সাথে মাটিরাঙ্গা থানার এসআই মোঃ ইব্রাহিম খলিল জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (৯ মে) সকালে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আব্দুল আজিজ অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেন।
জানা যায়, জেলা পুলিশের এপ্রিল মাসের ভালো কাজ ও কর্মদক্ষতা ভিত্তিক মানদণ্ডের আলোকে থানাভিত্তিক খাগড়াছড়ির সামগ্রিক অবস্থার মূল্যায়ন করা হয়। এতে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চৌকষ কর্মকর্তাদের নাম প্রকাশ করেন পুলিশ সুপার। এ সময় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর নাম ঘোষণা করেন তিনি। পাশাপাশি একই মানদণ্ডের ভিত্তিতে এপ্রিল মাসের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার এসআই মো. ইব্রাহিম খলিল।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী বলেন, এ অর্জন মূলতঃ মাটিরাঙ্গা উপজেলার জনগণের। তাদের সহযোগীতায় আমি এই সম্মাননা পেয়েছি। অস্ত্র, মাদক ও সন্ত্রাসসহ যে কোনো অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ অর্জনে খাগড়াছড়ি জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ জেলার সকল সিনিয়র স্যার এবং মাটিরাঙ্গা থানার সহকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী খাগড়াছড়ি পার্বত্য জেলায় চতুর্থ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের