শিরোনাম:
●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
রাঙামাটি, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করলো বিআরটিএ
প্রথম পাতা » চট্টগ্রাম » মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করলো বিআরটিএ
শনিবার ● ১৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করলো বিআরটিএ

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মেয়াদোত্তীর্ণ ২০০৫ মডেলের ১০০৫টি সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম। গত বুধবার (১১ মে) থেকে শুক্রবার (১৩ মে) পর্যন্ত এ ৩দিনে সর্বমোট ১০০৫ টি সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনের লক্ষ্যে স্ক্র্যাপ করেছে সংস্থাটি। এর আগে ২০২০ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম বিআরটিএতে ২০০৪ মডেলের মেয়াদোর্ত্তীন ৩৬১৬ টি সিএনজি অটোরিকশা স্ক্যাপকরন কার্যক্রম শুরু হয়েছিল। করোনা মহামারীর কারণে দীর্ঘ ১ বছর ৬ মাস বন্ধ থাকার পরে চলতি সপ্তাহে এই কার্যক্রম আবারও শুরু হয়। সিএনজি বা পেট্রলচালিত ফোর স্ট্রোক থ্রি হুইলার সার্ভিস নীতিমালা ২০০৭’ অনুযায়ী এসব অটোরিকশার বিপরীতে নতুন গাড়ি প্রতিস্থাপন করা হবে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারী সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দীন স্বাক্ষরীত ৩৫.০০.০০০০.০২০.০০৬.০১৩.১৮-৯২ সংক্ষক স্বারকে চট্টগ্রাম মহানগরীর মেয়াদোত্তীর্ণ এই সিএনজি অটোরিকশা স্ক্র্যাপ করে নতুন সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনের জন্য বিআরটিএ’র চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এ ৩দিনে সর্বমোট ১০০৫ টি সিএনজি অটোরিকশা প্রতিস্থাপনের লক্ষ্যে স্ক্র্যাপ করেছে বিআরটিএর এই সার্কেলটি। চট্টগ্রাম মেট্রো এলাকার গ্যাস/পেট্রোল চালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশা স্ক্র্যাপ কমিটির আহবায়ক ও বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জিঃ) শফিকুজ্জামান ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষনা প্রদান করা হয়। বুধবার (১১ মে) সিএনজি অটোরিকশা চট্টমেট্রো-থ-১২-৩৯৭৬ সিরিজ থেকে শুরু করে চট্টমেট্রো-থ-১২-৪৩৭৫ নং সিরিজ পর্যন্ত ৩০৫ টি গাড়ী স্ক্র্যাপ করা হয়।বৃহস্পতিবার চট্টমেট্রো-থ-১২-৪৩৭৬ নং সিরিজ থেকে চট্টমেট্রো-থ-১২-৪৭৮৮ নং সিরিজ পর্যন্ত ৩৫০ টি এবং সর্বশেষ শুক্রবার চট্টমেট্রো-থ-১২-৪৭৮৯ নং সিরিজ থেকে চট্টমেট্রো-থ-১২-৫১৭২ নং গাড়ি পর্যন্ত ৩৫০ টি সিএনজি অটোরিকশা স্ক্যাপ কার্যক্রম শেষ করা হয়েছে। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জিঃ) শফিকুজ্জামান ভুঁইয়া বলেন, চট্টগ্রাম মহানগর এলাকার জন্য নিবন্ধিত টেক্সিগুলোর ইকোনমি লাইফ (সময়সীমা) ইতোমধ্যে ১৫ বছর হয়েছে। পরিবেশবান্ধক চট্টগ্রাম নগরী গড়তে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মেয়াদোত্তীর্ণ এসব টেক্সি স্ক্র্যাপিং করা হয়েছে। স্ক্র্যাপ করার পর এসব সিএনজি টেক্সির নিবন্ধন নম্বর ও তথ্য সার্ভার থেকে মুছে দেওয়া হবে।
পরবর্তীতে গাড়ি মালিকদের নতুন করে গাড়ি পুনঃস্থাপনপূর্বক নতুন নিবন্ধন নম্বর দেওয়া হবে। স্ক্র্যাপকরণে বুলডোজারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল বিআরটিএ কর্তৃপক্ষ সরবরাহ করেছে। বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের (রেজিষ্ট্রেশন শাখা) সহকারী পরিচালক (ইঞ্জিঃ) তৌহিদুল হোসেন বলেন, স্ক্র্যাপকৃত অটোরিকশার বিপরীতে নতুন অটোরিকশা রেজিষ্ট্রেশন নাম্বার পাওয়ার জন্য মালিকগণ তাদের প্রয়োজনীয় বৈধ কাগজপত্রসহ সরকারী ফি জমা দিয়ে নতুন সিএনজি অটোরিকশা নিয়ে বিআরটিএ কার্যালয়ে হাজির হলে আমরা রেজিষ্ট্রেশন প্রদান করবো। উল্লেখ্য, দেশে সিএনজি অটোরিকশা চলাচল শুরুর পর বিআরটিএ থেকে যানগুলোর চলাচলের মেয়াদ (ইকোনমিক লাইফ) ধরা হয়েছিল ৯ বছর। মালিকদের দাবির মুখে তিন দফায় ৬ বছর বাড়িয়ে ১৫ বছর করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ