শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খুলনায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা
খুলনায় পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) মহানগরীর সোনাডাঙ্গায় কথিত পুলিশ সোর্স মো. জাকির হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে ৷ এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে ৷ শুক্রবার রাতে সোনাডাঙ্গা বানরগাতী আলামিন মহল্লার ১১২/৭ নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া ঘরে এ ঘটনা ঘটে ৷ নিহত জাকির হোসেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাসিন্দা তোফাচ্ছের হোসেনের ছেলে এবং কথিত পুলিশ সোর্স হিসেবে পরিচিত ৷ স্থানীয়রা জানান, রাতে আলামিন মহল্লার ওই ভাড়াবাড়িতে জাকির হোসেনকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে সংবাদ দেয়া হয় ৷ পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ৷ খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, রাত সাড়ে ৮টার দিকে জাকির নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ৷ এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ৷ এ হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি ৷





প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক