শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে এসে লাশ হলো ৩ পর্যটক
প্রথম পাতা » চট্টগ্রাম » নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে এসে লাশ হলো ৩ পর্যটক
বুধবার ● ২২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাপিত্তাছড়া ঝর্ণায় ঘুরতে এসে লাশ হলো ৩ পর্যটক

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের নাপিত্তা ছড়া ঝর্ণায় ঘুরতে এসে দুই সহোদর সহ তিন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জুন) বিকেলে তিনজনই নিখোঁজ হলে সন্ধ্যায় ঝর্ণার নিচ থেকে ইশতিয়াকুর রহমান প্রান্ত (২১) নামে একজনের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। নিহত ইশতিয়াক সন্দীপ উপজেলার মুছাপুর এলাকার মোহাম্মদ জাকারিয়ার পুত্র। পর্যটকরা সকলেই চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লকে ভাড়া বাসায় থাকে। নিহত ইশতিয়াক চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
অপরদিকে সোমবার বিকেল চারটার দিকে তানভীরের মরদেহ নাপিত্তাছড়া খাল থেকে উদ্ধার করা হয়েছে। স্রোতের কারণে প্রায় ৪ কিলোমিটার দূরে চলে যায়। মঙ্গলবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে ৫ কিলোমিটার দূরে নাপিত্তাছড়া খালে তারেকের লাশ পাওয়া যায়।
দুই সহোদর তানভীর এবং তারেক মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর আজম নগর গ্রামের মনু ভূইয়া বাড়ির সাহাব উদ্দিনের পুত্র।
এর আগে রবিবার সকালে মাসুদ আহম্মেদ তানভীর (২২), তৌফিক আহম্মেদ তারেক (১৯) ও ইশতিয়াকুর রহমান প্রান্ত (২১) চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে নাপিত্তা ছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে বের হয়। এরপর তারা ঝর্ণা এলাকার একটি টি স্টলে নিজেদের ব্যাগ রেখে ঝর্ণার চূড়ায় আরোহণ করে। এরপর তারা তিনজনই নিখোঁজ হয়।

নাপিত্তাছড়া ঝর্ণা এলাকার দোকানদার ইসমাইল হোসেন জানান, রবিবার দুপুর বারোটা দিকে ৩ যুবক পথ প্রদর্শক ছাড়া ৩নং ঝর্ণাতে ঘুরতে যায়। মুষলধারে বৃষ্টি হওয়ায় ঝর্ণা থেকে নামার সময় তীব্র স্রোতের তোড়ে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে তলিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যার দিকে প্রান্ত’র লাশ উদ্ধার করা হয়, সোমবার বিকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নাপিত্তাছড়া খালে তানভীরের মরদেহ ভাসতে থাকে। সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ৫ কিলোমিটার দূরে নাপিত্তাছড়া খালের নয়দুয়ারিয়া এলাকায় তারেকের লাশ ভাসতে থাকে। সেখান থেকে তাকেও উদ্ধার করা হয়েছে।
নিহত তানভীর ও তারেকের মা কামরুন নাহার জানান, আমার দুই ছেলের মধ্যে তানভীর চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকের ইউএসটিসিতে বায়োকেমিস্ট্রিতে অনার্স তৃতীয় বর্ষে পড়ে এবং তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে।

জানতে চাইলে মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর জানান, রবিবার বিকেলে নাপিত্তাছড়া ঝর্ণায় ৩ যুবক নিখোঁজ হওয়ার পর থেকে একে একে তিনটা মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে ২ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা এবং সর্বশেষ তারেকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)