শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ জুলাই ২০২২
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার-২
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার-২
রবিবার ● ১৭ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার-২

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হন। নিখোঁজের ৫ দিন পর গত ৭ জুলাই ২০২২ ইং দুপুর ০১:৩০ ঘটিকার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের নিচে গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার প্রেক্ষিতে নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেল এর চাচা মোঃ মিজানুর রহমান বাদী হয়ে ০৮ জুলাই ২০২২ ইং তারিখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন, যার মামলা নং-১২, তারিখ-০৮-০৭-২০২২, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।
একজন সাংবাদিক হত্যা করার ঘটনাটি দেশের বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে আসামীদের গ্রেফতারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল ১৬ জুলাই ২০২২ ইং তারিখ রাত ০৩:৪৫ ঘটিকায় কুষ্টিয়া জেলার সদর উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা মামলার সন্দেহভাজন ০২ জন আসামী মোঃ কাজী সোহান শরীফ (৪৪), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং-থানাপাড়া (গোলাম রহমান রোড) এবং খন্দকার আশিকুর রহমান জুয়েল (৪০) পিতা- মৃত খন্দকার হারুন অর রশিদ, সাং-চর কুঠিপাড়া, উভয় থানা- সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা তদন্তকারী সংস্থার তদন্ত কাজে সহায়ক হবে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের মামলাটির তদন্তকারী সংস্থা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর।

সাংবাদিক রুবেল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান

কুষ্টিয়া :: কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ পুলিশ মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে।

১৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে সংহতি জানিয়ে অংশ গ্রহন করেন জেলায় কর্মরত সর্বস্থরের সাংবাদিকরা।

নেতৃবৃন্দ সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকান্ডে যারাই জড়িত থাক তাদের আনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে শহরের প্রান কেন্দ্র হতে তুলে নিয়ে পরিকল্পিত ভাবে পেশাদার খুনির দ্বারা নৃসংশ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের পূর্বঘোষিত ৭ দফা কর্মসূচির ধারাবাহিকায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে সাংবাদিকরা। এসময় পুলিশ সুপারের প্রতিনিধিত্ব করে ঘেরাও সমাবেশস্থলে এসে অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়া মোস্তাফিজুর রহমান সাংবাদিক নেতৃবৃন্দের হাত থেকে স্মারকলিপি গ্রহন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে রুবেল হত্যার ক্লু উদ্ঘাটনসহ জড়িতদের গ্রেফতার বিষয়ে অঙ্গীকার করেন।

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন সভাপতি দৈনিক দেশরূপান্তর ও বাংলভিশনের জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব(কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি সময়ের কাগজের সম্পাদক নুরুন্নবী বাবু, চ্যানেল ২৪র স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, প্রেসক্লাবের সহসভাপতি সাপ্তাহিক রবি বার্তার সম্পাদক গোলাম মওলা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক প্রমুখ।

এর আগে গত ৭জুলাই কুষ্টিয়া প্রেসক্লাবের সম্মুখে অবস্থান কর্মসূচী পালন হতে পূর্বঘোষিত নানা কর্মসূচী পালন করে আসছে সাংবাদিকরা। সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব ও কুষ্টিয়া এডিটর ফোরামের জরুরী সভায় ৭ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা বন্ধ ঘোষণা, শুক্রবার (৮ জুলাই) লাশ দাফন শেষে শহরে বিক্ষোভ মিছিল, শনিবার (৯ জুলাই) কুষ্টিয়া মডেল থানার সামনে কলম বিরতি, মঙ্গলবার (১২ জুলাই) কুষ্টিয মডেল থানার সামনে প্রতিবাদ সমাবেশ, বুধবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, বুধবার (১৩ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, বৃহস্পতিবার (১৪ জুলাই) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালায় ঘেরাও কর্মসূচী ঘোষণা করে।

উল্লেখ্য গত ৩ জুলাই রবিবার রাত ৯টার দিকে সাংবাদিক রুবেল কুষ্টিয়া শহরের বাবর আলী গেট সংলগ্ন নিজ পত্রিকা অফিসে অবস্থানকালে মোবাইলে একটি কল পেয়ে তার অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছিলো। এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব রহমান সোমবার (৩ জুলাই) রাতে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নম্বর- ২০৩। এর পর গত বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী নির্মাণাধীন কুমারখালী যদুবয়রা সংযোগ সেতুর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌ-পুলিশ।

এ ঘটনায় শুক্রবার (৮ জুলাই) নিহত হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১২। কিন্তু অদ্যবধি রুবেল হত্যায় জড়িতদের গ্রেফতার বিষয়ে পুলিশে নির্লিপ্ত ভুমিকার অভিযোগ তুলেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে। রুবেল সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসা করার পাশাপাশি এক পাটনারের সাথে বিভিন্ন সরকারি অফিসের সাথে ঠিকাদারি করতেন।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ