রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাস চাপায় নারী নিহত
গাজীপুরে বাস চাপায় নারী নিহত

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সন্ধ্যা ৭.৩০মিঃ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বাঘের বাজার এলাকায় ২৬ মার্চ শনিবার সন্ধ্যায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছে৷ এঘটনায় পুলিশ চালকসহ বাস আটক করেছে৷ নিহতের নাম নুরুন নাহার (৫৫)৷ সে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কবির হোসেনের স্ত্রী৷
মাওনা হাইওয়ে থানার ওসি হেলালুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল নুরুন নাহার৷
এ সময় ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই সে নিহত হয়৷ পুলিশ বাসের পিছু নিয়ে সালনা এলাকা হতে চালকসহ ওই বাস আটক করেছে৷ আটক চালকের নাম জোবায়েদ হোসেন (৪০)৷ সে শেরপুর সদর উপজেলার বেতমারী হাজীবাড়ি এলাকার ফজলুর রহমানের ছেলে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)