শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » জনদুর্ভোগ » নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ১৫ দিন ধরে বাস চলাচল বন্ধ : জনদুর্ভোগ
প্রথম পাতা » জনদুর্ভোগ » নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ১৫ দিন ধরে বাস চলাচল বন্ধ : জনদুর্ভোগ
শনিবার ● ৩০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ১৫ দিন ধরে বাস চলাচল বন্ধ : জনদুর্ভোগ

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: অবৈধভাবে অটো চলাচল ও মালিক-শ্রমিক অনৈক্যকে কেন্দ্র করে নবীগঞ্জ-হবিগঞ্জ রুটে হবিগঞ্জ বাস মালিক সমিতি দীর্ঘ ১৫ দিন ধরে বাস চলাচল বন্ধ রেখেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। এতে চরম দূর্ভোগে পড়েছে নবীগঞ্জের জনসাধারণ। বাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা বলছেন সিদ্ধান্তহীনতার কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
জানা যায়, ইলেকট্রিক চালিত অটোরিকশার জন্য ঠিক মতো গাড়ি চালাতে না পাড়ায় ও কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় এবং মালিকদের সাথে গাড়ী চালনোর আয়-ব্যয়ের বিরোধকে কেন্দ্র করে গত ১৪ই জুলাই থেকে কোন ধরনের নোটিশ না দিয়ে গাড়ি চালানো বন্ধ করে দেয় বাস শ্রমিক সমিতি। মালিকদের না বলে বাস বন্ধ করে দেওয়ায় দুই পক্ষের টানা পড়োনে ১৫ দিনেও চালু হয়নি নবীগঞ্জ-হবিগঞ্জ রুটের বাস।
এ ঘটনার পর থেকে বাস চলাচল বন্ধ করে দেয় উভয় সমিতি। এতে করে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এই রোড দিয়ে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার যাত্রী আসা-যাওয়া করেন। সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ থাকায় গত ১৫ দিন থেকে যাত্রীরা অনেকটা বাধ্য হয়ে সিএনজি টমটম ও অটোরিকশাযোগে চলাচল করছেন। কয়েক দফা বৈঠকের পরও আপোস মীমাংসা না হওয়ায় আজ পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় দূর্ভোগে পড়েছে জনসাধারণ। জেলা প্রশাসকের কার্যালয়, জজ কোর্ট ও বিভিন্ন অফিস আদালতে আসতে দূর্ভোগে স্বীকার হয়েছে। বাস বন্ধ থাকায় শহরের আখড়া পয়েন্ট থেকে অবাদে চলাচল করছে অটোরিকশা।
বাস বন্ধ হওয়ার সুযোগে অটোরিকশা ও সিএনজি গুলো তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সঙ্গে অটোরিকশা চালকদের সাথে বাক-বিতন্ডা লেগেই আছে।
জেলা শহর কিবরীয়া ব্রিজ পয়েন্ট থেকে সোমবার পর্যন্ত অটোরিকশার ভাড়া ছিল ৫০ টাকা, ইমামবাড়ির ভাড়া ছিল ৩০ টাকা, এখন ৫০ ও ৭০ টাকা। এমনকি স্থানভেদে ১০ টাকা থেকে ২০ টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
রেজাউল করিম নামে এক ব্যক্তি বলেন, গত কয়েকদিন আগেও হবিগঞ্জ থেকে নবীগঞ্জ শহরের এসেছি ৫০ টাকা ভাড়া দিয়ে। কিন্তু আজ গ্যাস বন্ধ তেলে চলতে হয় বিভিন্ন অজুহাতে ভাড়া দিতে হয়েছে ৭০-৮০ টাকা। এছাড়া অটোরিকশা ভাড়াও নিয়ন্ত্রণহীন । বিকল্প কোন মাধ্যম না থাকায় বাধ্য হয়ে যেতে হচ্ছে বেশি ভাড়া দিয়ে।
নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের বাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, অটোরিকশার জন্য তারা ঠিক মতো গাড়ি যেমন চালাতে পারছে সেইভাবে আয় করতে না পারায় তাদের ছেলে মেয়েদের না খেয়ে থাকতে হচ্ছে। এমনকি তাদেরকে মালিক পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা না করায় তাদের পক্ষে বাস চালানো সম্ভব হচ্ছে না বিধায় তারা বাস বন্ধ করে দিয়েছেন।
হবিগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদাক মোঃ সজীব আলী বলেন, আঞ্চলিক সড়কে অটোরিকশা বন্ধ না করা হলে দুরপাল্লার বাস চালিয়ে পরিবহন শ্রমিকরা পেটের ভাত যোগাতে না পারলে বাস চালিয়ে কি করবে। এব্যপারে মালিক শ্রমিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারন সম্পাদক শংঙ্ক শুভ রায় বলেন, আমরা অচিরেই শ্রমিকদের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে প্রশাসন অতি শীঘ্রই অটোরিকশা বন্ধ না করলে এই রুটটি চালু রাখা আমাদের জন্য কষ্ট সাধ্য হবে।
এ ব্যপারে জানতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, বাস বন্ধের ব্যপারে মালিক-শ্রমিক কোন পক্ষই আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ করে নাই। তবে বিষয়টি আমি দেখছি,অতি শীঘ্রই বাস চলাচল চালু করার ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলে উদ্যাগে নেওয়া হবে ।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ