শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জের ৭ ইউনিয়নে নির্বাচন ৩১ মার্চ
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জের ৭ ইউনিয়নে নির্বাচন ৩১ মার্চ
মঙ্গলবার ● ২৯ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জের ৭ ইউনিয়নে নির্বাচন ৩১ মার্চ

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে গাজীপুরের কালীগঞ্জের সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ এখন চলছে শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার৷ চেয়ারম্যান বিরামহীনভাবে গণসংযোগের পাশাপাশি পথসভা, মাইকিং সমান তালে চালিয়ে যাচ্ছেন৷ তবে বসে নেই সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য প্রার্থীরাও৷

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, উপজেলার ৭টি ইউনিয়নে মোট প্রার্থী ৩৩১ জন৷এর মধ্যে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ৬৫ জন এবং সাধারণ সদস্য পদে ২৪০ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে রয়েছেন৷ চেয়ারম্যান পদে আওয়ামী লীগে ৪ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন৷ তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী বৈতরণী পার হতে ভোট প্রার্থনা করে যাচ্ছেন৷ আওয়ামী লীগের ৭টি ইউনিয়নে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী থাকলেও নাগরী ইউনিয়নে ২ জন, জামালপুর ও বাহাদুরসাদী ইউনিয়নে একজন করে আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন৷ বিএনপি চেয়ারম্যান পদে প্রত্যেক ইউনিয়নে একজন করে প্রার্থী মনোয়ন দিয়েছেন৷ নানা শংকার মধ্যেও তারা তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন৷

এবারের নির্বাচনী সবচেয়ে বেশী লড়াই জমে উঠেছে জামালপুর ইউনিয়নে৷ এখানে প্রতিযোগিতা হবে ত্রিমুখী৷ বর্তমান চেয়ারম্যান মো. খায়রম্নল আলম আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন৷ এখানে আওয়ামী লীগের প্রার্থী মো. মাহবুবুর রহমান খান এবং বিএনপি মনোনীত প্রার্থী মে. হারুন অর রশীদ দেওয়ান৷ মো, হারুন অর রশীদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান৷ এখানে তিনজনই সমান তালে প্রচার চালিয়ে যাচ্ছেন৷

বাহাদুরসাদী ইউনিয়নে এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. শাহাবুদ্দিন আহমেদ এবং বিএনপির মনোনয়ন পেয়েছেন মো, জয়নাল আবেদীন শেখ৷ এখানে আওয়ামী লীগের বিদ্রোহী মোসত্মফা কামাল স্বতন্ত্র প্রার্থী হয়েছেন৷ এখানেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে৷

জাংগালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী সারওয়ার হোসেন ও বিএনপি থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নেছার উদ্দিন নুহু৷ তাদের দুই জনের মধ্যেই হবে মূল লড়াই৷ তবে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ রাশিকুল ইসলাম খান৷

নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে রয়েছেন সর্বাধিকসংখ্যক ৭জন প্রার্থী৷ এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন এসএম আলী আহমেদ৷ বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আ. রহিম সরকার৷ আওয়ামী লীগ-বিএনপি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন৷ বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. সিরাজ মিয়া এবং আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান মো. আ. কাদির মিয়া স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন৷

বক্তারপুর ইউনিয়নে মোট প্রার্থী রয়েছে তিনজন৷ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন মু. আতিকুর রহমান আখন্দ এবং বিএনপি থেকে মো. রফিজুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা জাকির হোসেন৷ এখানে মূলত: প্রধান দুই দল সমর্থিত প্রার্থীর মধ্যেই লড়াই হবে৷

মোক্তারপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বর্তমান চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরন, বিএনপি থেকে রফিকুল ইসলাম পালোয়ান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আ. ছালাম প্রধান দলীয় মনোনয়ন পেয়েছেন৷ যুবলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার তোরন গত দুই মেয়াদের চেয়ারম্যান৷ এবারও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী৷

তুমুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৪জন৷ আওয়ামী লীগের মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. আবু বকর মিঞা৷ বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন মো. সিরাজ উদ্দিন৷ এই ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাসুদ পারভেজ এবং মাহফুজুল হক স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছেন৷

আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট কেন্দ্র সংখ্যা ৭৬টি, ভোট কক্ষ ৪৪৭টি৷ উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৭১ হাজার ৩০৬ জন৷ এর মধ্যে পুরম্নষ ভোটার ৮৭হাজার ৫০ জন এবং মহিলা ভোটার ৮৪ হাজার ২৫৬ জন৷

এদিকে উপজেলার সাতটি ইউনিয়নের ৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ৷ এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি, ঝুঁকিপূর্ণ ১৯টি এবং ২৮টিকে সাধারণ হিসাবে কেন্দ্র চিহ্নিত করা হয়েছে৷

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মো. মোসত্মাফিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলির জন্য বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)