মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি
রাউজানে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চোর চক্র চুরি করতে এখন চেতনানাশক স্প্রে করার অভিনব কৌশল নিচ্ছে। এই কৌশলে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর সামিমুল ইসলাম চৌধুরীর নন্দিপাড়া গ্রামের ঘর থেকে ৬ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে নিয়েছে। এই কাউন্সিলর অভিযোগ করেছেন গত রোববার দিবাগত রাতে তার ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করে চোর। এরপর ঘরের আলমিরা থেকে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। ঘরে প্রবেশ করার আগে চোর চক্র চেতনানাশক স্প্রে করে পরিবারের সকলকে ঘুম পারায়। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা চুরি করে নেয়। তিনি আরো বলেন, চেতনানাশক স্প্রে’র প্রতিক্রিয়ায় ঘরের প্রতিজন সদস্য দুপুর একটা পর্যন্ত ঘুমের ঘোরে অচেতন ছিলেন। ঘুম ভাংলে উঠে দেখেন আলমিরা খোলা ঘরের টিন উপড়ে ফেলা। জানা যায়, এই কাউন্সিলরের প্রতিবেশি সাইফুল ইসলামের ঘরে চুরি করতে গ্রিল কাটার চেষ্টা হয়েছিল। তবে সেই ঘরে চুরি করতে ব্যর্থ হয়। সামিমুল ইসলাম চুরি বিষয়টি ফোনে ওসিকে জানিয়েছেন বলে জানান।





বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত