শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
রামগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে পরিত্যাক্ত পুকুরে গোসল করতে নেমে মো. শরিফুল ইসলাম ফরহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১৮ আগস্ট বেলা ২টার দিকে দক্ষিণ কালাডেবা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু পৌরসভার সম্প্রুপাড়া গ্রামের মো. তাজুল ইসলামের বড় ছেলে ও উত্তর লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, সকালে শরিফুল তার মামা নুর নবীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তিনজন মিলে এলাকার একটি পরিত্যাক্ত পুকুরে গোসল করেতে যায়। সবার আগে শরিফুল পানিতে লাফ দেয়ার বেশ কিছু সময় পরও তার কোনো সাঁড়াশব্দ না পেয়ে অপর দুই শিশু চিৎকার শুরু করে। এতে বাড়ির লোকজনরা এসে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু শরিফুলের কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তার দেহ উদ্ধার করা হয়।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫মিনিট পর শিশুটিকে উদ্ধার করি এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ওসি মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১