শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুলিশের অভিযান অস্ত্রসহ তিন ডাকাত আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুলিশের অভিযান অস্ত্রসহ তিন ডাকাত আটক
শনিবার ● ২০ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পুলিশের অভিযান অস্ত্রসহ তিন ডাকাত আটক

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতি নিতে গিয়ে ব্যর্থ হয়েছে একটি ডাকাত চক্র। গত মঙ্গলবার মধ্যরাত হতে ভোর পর্যন্ত উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ব্যাপক অস্ত্র-বুরেটসহ ও ৩ আসামীকে আটক করে পুলিশ। গত ১৭ আগস্ট দুপুরে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন পুলিশ।
প্রেস ব্রিফিং পুলিশ জানান, তারা রাউজানের বিভিন্ন জায়গা হতে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি ও আসামীদের নিকট প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের বসতঘর তল্লাশি করে অস্ত্র-বুলেট-কার্তুজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র মধ্যে যুক্তরাষ্টের একে-২২ রাইফেল ২টি, ইতালির নির্মিত পিস্তল ১টি, থ্রি নট থ্রি রাইফেল ১টি, এক নলা বন্ধুক ১টি, এলজি বন্ধুক ১টি। তারমধ্যে বুলেট ১১৩ রাউন্ড, ১০টি শটগানের কার্তজ ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি হিরো হোন্ডা উদ্ধার করা হয়। আটক আসামীরা হলেন : রাউজান উপজেলার পলোয়ান পাড়া গ্রামের মৃত গোলাম হোসেন এর পুত্র মো. নুরুল আবছার (৪৩), একই ইউনিয়নের মৃত আবুল কাশেম এর পুত্র কামরুল হাসান টিটু (৫৫) ও হাটহাজারি উপজেলার কুয়াইশ বাদামতল এলাকার মৃত কামাল উদ্দিন এর পুত্র গিয়াস উদ্দিন বাবলু প্রকাশে সাদ্দাম (৩০)। অভিয়ানে নেতৃত্বে দেন সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া) মো. আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার ইনর্চাজ আব্দুল্লাহ আল হারুন।
আটক আসামীদের রাউজান থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানান।

রাউজানে অজগর সাপ উদ্ধার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ১২ ফিট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে এলাকার যুবকরা। আজ বৃহস্পতিবার বিকালের দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ার ইয়াকুব আলী চৌধুরী বাড়ির পাশে একটি ভরাট পুকুর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। এই বিশাল অজগর সাপ ধরতে গিয়ে আবির চৌধুরী নামের এক যুবকে কামড় দেন। পরে আবিরকে নেওয়া হয় হাসপাতালে সেখানে তাকে ড্রেসিং করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান।
এবিষয়ে তানভীর চৌধুরী জানান, সাপটি আমরা দেখতে পেয়ে এলাকার ছেলেরা মিলে উদ্ধার করছি। এটি উদ্ধার করে আমার স্থানীয় ইউপি সদস্যকে খবরদি।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, এলাকার ছেলেরা একটি অজগর সাপ উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাপটি হেফাজতে রাখা হয়। পরে সন্ধান ৭টার দিকে রেসকিউ র্টিম এসে অজগর সাপটি নিয়ে যান।

রাউজানে অস্ত্রসহ আরও দুই সন্ত্রাসী গ্রেপ্তার

রাউজান :: চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার ১৮ আগস্ট ভোর ৫টার দিকে উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের উত্তরসর্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ফটিকছড়ি উপজেলার ১৮নং ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেহের তালুকদার বাড়ির শফিউল আলমের ছেলে জামাল উদ্দিন (২৮) ও একই এলাকার আবদুল মোনাফের ছেলে আবদুল মবিন (২৬)। এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, র্যাব-৭ এর হাতে আটক দুই অস্ত্রধারীকে অস্ত্রসহ থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাউজানে আগুনে পুড়েছে তিন বসতঘর

রাউজান :: চট্টগ্রামের রাউজানে আগুনে পুড়ে ছাই হয়েছে তিন বসতঘর। বৃহস্পতিবার ১৮ আগস্ট সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াদের খীল কাজী পাড়ায় এই ঘটনা ঘটে। সৃষ্ট আগুনে তিনটি পরিবারের সবকিছু পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমীর আলী, আবদুল মান্নান ও মোসলেম মিয়ার পরিবার। স্থানীয়রা জানিয়েছে আগুন নিভানোর পর ক্ষতিগ্রস্ত পরিবারের পড়ুয়া সন্তানরা পুড়ে যাওয়া বই খুঁজে কেঁদে বিলাপ করছিল। জানা যায় চুলা থেকে আগুনের সূত্রপাত হলে সংবাদ দেয়া হয় রাউজান ফায়ার সার্ভিসকে। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেও তিনটি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।

হাত ফসকে পুকুরে পড়ে কোলের শিশু মৃত্যু

রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে আহান চৌধুরী নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১৯ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের মীর বাগিছা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আহান রাউজান পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফিতর মোহাম্মদ চৌধুী বাড়ির রবিউল হোসেন চৌধুরীর ছেলে। স্থানীয়রা শিশুর আহানের পানিতে ডুবে মৃত্যর ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন। একই অভিমত কদুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর। জানা যায়, মা সন্তানকে নিয়ে কদলপুর মীর বাগিছায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে শিশু আহান পুকুরে পড়ে মৃত্যু হয়। ওই পরিবার থেকে দাবি করা হয়েছে বাড়ির অন্য শিশুরা আহানকে কোলে নিয়ে ঘরের বাইরে পুকুরঘাটে বসে। শিশুটি হঠাৎ হাত থেকে ফসকে পুকুরে পড়ে গেলে স্বজনরা ঝাপিয়ে পড়ে পানি থেকে উঠিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গহিরা জে.কে মোমেরোরিয়াল হসপিটালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহানকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন ঘটনার সংবাদ পেয়ে ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে বড়শি দিয়ে মাছ ধরার সময় পুকুরে পানিতে ডুবে মো: জিহাদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ১৭ আগস্টা দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের মাইজপাড়া ৯নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু ঐ এলাকার মো: খুরশেদ আলমের পুত্র। স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: নাছির উদ্দিন বলেন, জিহাদসহ আরও কয়েকজন মিলে বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় জিহান পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিহাদ ৩ ভাইয়ে মধ্যে ২য়। ব্র্যাক স্কুলে ১ম শ্রেনিতে সেই পড়াশোনা করেন। এদিকে আদরের সন্তাকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা।

চুয়েট ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে জাহিদ- আশফাক
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র ক্যারিয়ার সচেতনমূলক সংগঠন চু্য়েট ক্যারিয়ার ক্লাবের ২০২০-২১ কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে পুরকৌশল বিভাগের জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক পদে কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের আশফাক আসিফ নির্বাচিত হয়েছেন ।
গতকাল ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির তালিকা ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে নাইমুল ইসলাম উদয় ও শামসুল আরিফিন, সাংগঠনিক সম্পাদক পদে মো নাজমুস সাকিব অপি, অফিস সম্পাদক পদে তাসনিম সুলতানা লিমা ও রাহাতুল আমিন শুভ, অর্থ সম্পাদক পদে রক্তিম বড়ুয়া এবং প্রমুখ।
বুধবার বিকেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, “সেন্টার ফর এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ”(সিইএসইআর) এর সভাপতি অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম, তাড়িত ও দূরযোগাযোগ কৌশল বিভাগের প্রধান ড. মো. আজাদ হোসেইন, তড়িৎ ও তাড়িত কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদি হাসান চৌধুরী, কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. সাবির হোসেইন, পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক পলেন চাকমা এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম শাহাজাহান।
অনুষ্ঠান কর্মসূচিতে বিদায়ী সভাপতি তেইশ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নামের তালিকা ঘোষণা করেন। শেষ পর্যায়ে বিদায়ী সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান ও বিদায়ী কমিটির হাতে ক্রেস্ট তুলে দেয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, চুয়েট ক্যারিয়ার ক্লাব “let Your dream Fly” স্লোগানে যাত্রা শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্লাবটি অলাভজনক সংগঠন হিসাবে সল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে।
ক্লাবটির মাধ্যমে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন সেশন আয়োজন করা হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের কিভাবে চাকুরী বাজারে প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলবে এবং বিসিএস ও ব্যাংক জবস প্রিপারেশনে গাইডলাইনসহ বাইরে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)