শনিবার ● ১০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর অপারেটরের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর অপারেটরের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(৮ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার পশ্চিম থানাপাড়া এলাকার একটি সামাজিক অনুষ্ঠানে রাতে ডিউটিতে ছিলেন এ ডেকোরেটর কর্মী।
নিহত ডেকোরেটর কর্মী আল মামুন(২২) উপজেলার মেরুং ইউপির বেতছড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, সামাজিক অনুষ্ঠান চলা কালে জেনারেটর চালাতে গিয়ে সে বিদ্যুতায়িত হয়। এরপর স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রাশেদুল আলম বলেন, হাসপাতালে পৌছাঁর আগেই সে মারা গিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে।
দীঘিনালা থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) প্রেমানন্দ মন্ডল জানান, এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। গতকাল রাতেই হাসপাতাল থেকে লাশ দাফনের জন্য নিহতের স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১