শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জে নির্মিত হচ্ছে গণশৌচাগার
প্রথম পাতা » চট্টগ্রাম » জোরারগঞ্জে নির্মিত হচ্ছে গণশৌচাগার
রবিবার ● ২ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জোরারগঞ্জে নির্মিত হচ্ছে গণশৌচাগার

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে জোরারগঞ্জ বাজারে নির্মিত হচ্ছে গণশৌচাগার।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা এগারোটা দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বাজার কমিটির সভাপতি-সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান সরেজমিন পরিদর্শন করে জোরারগঞ্জ বাজারের গণশৌচাগার নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে দেন।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর মিরসরাইয়ের সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম ও মিরসরাই টোয়েন্টিফোর টিভি পেইজে “জোরারগঞ্জ বাজারে গণশৌচাগার” শিরোনামে সংবাদ প্রচার হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা’র দৃষ্টিগোচর হয়। মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ঘাঁটি হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী জোরারগঞ্জ বাজার। যেখানে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান, ছোট-বড় মিলিয়ে ৭ টি মসজিদ ও ইবাদাত খানা, ১ টা সাব রেজিস্ট্রি অফিস, ১টা তহসিল অফিস, ১ টা ইউনিয়ন পরিষদ কার্যালয়, ১ টা কাঁচা বাজার ও প্রায় ১ হাজার দোকানদারী প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রেক্ষিতে একটা কমিটি ও গঠন করা আছে যেটা প্রায় ১ যুগের মতো। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি কথা হচ্ছে এতো বড় একটা ঐতিহ্যবাহী এবং জনগুরুত্বপূর্ণ বাজারে কোন পাবলিক টয়লেট বা গণশৌচাগার নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জোরারগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, শৌচাগার না থাকায় জরুরী প্রয়োজন বা প্রকৃতির ডাক পড়লে দূর-দূরান্ত থেকে আসা লোকজনকে চটপট করতে হয় এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

এই গণশৌচাগার নির্মাণের ফলে বাজারের ব্যবসয়ী ও দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা, শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ- ভোগান্তির অবসান ঘটবে।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, শুক্রবার সরেজমিন পরিদর্শন করে যায়গা নির্ধারণ করা হয়েছে, অচিরেই এই গণশৌচাগার নির্মাণের কাজ শুরু হবে এবং সেটা বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)