শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি
শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরি

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই সময় চোরেরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।
শুক্রবার (৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মান্দার বাড়ীয়া, পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামের দৌলত ভূইয়া বাড়ির সৌদি আরব প্রবাসী আতিকুর রহমান প্রকাশ নিশাদের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।

এবিষয়ে গৃহবধূ সালমা আক্তার বাদী হয়ে মিরসরাই থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

গৃহবধূ সালমা আক্তার জানান, রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ভোর ৫ টার দিকে ফজরের নামাজের জন্য উঠে দেখি ঘরের দরজা খোলা ও আলমারির দরজার লক ভেঙে চোরেরা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও কিছু কাপড়চোপড় চুরি করে নিয়ে যায় এবং সবকিছু এলোমেলো করে রাখে।

স্থানীয় ইউপি সদস্য সলিম উদ্দিন উক্ত চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেন।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, মিরসরাই সদর ইউনিয়নের মান্দার বাড়ীয়া, পূর্ব কিছমত জাফরাবাদ, দৌলত ভূইয়া বাড়ির প্রবাসী নিশাদের ঘরে চুরির ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছে। এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।





আর্কাইভ