রবিবার ● ৯ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-৩
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-৩
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। শনিবার গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই সাজেদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গত আগস্ট মাসের দায়ের করা প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর মাঠপাড়া গ্রামের মৃত শুকুর মাহমুদের পুত্র বাবুল মিয়া (৫০)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
অপরদিকে এসআই সাদী মোহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদী জেলার দায়ের করা যৌতুক মামলার আসামী মাইজবাগ ইউনিয়নের কবিরভুলসুমা গ্রামের ফজলুল হকের পুত্র সাব্বির আহমেদ (২৫) ও এএসআই শাকিল আকন্দ রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের হাসিম উদ্দিনের পুত্র আব্দুল করিম (৩৫) কে সিআর মামলায় গ্রেফতার করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিবন্ধী নারী ধর্ষণসহ সিআর ও জিআর মামলার ৩জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড