শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে টমেটো চাষ করে কৃষকের মুখে সোনালী হাসি
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথে টমেটো চাষ করে কৃষকের মুখে সোনালী হাসি
বুধবার ● ২১ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে টমেটো চাষ করে কৃষকের মুখে সোনালী হাসি

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে টমেটো চাষ করে কৃষকের মুখে সোনালী হাসি।

শীত মৌসুমে হেক্টরের পর হেক্টর জমিতে চাষ হচ্ছে টমেটো। নানা প্রতিকূলতার মধ্যেও হচ্ছে টমেটোর ভাল ফলন।

দুই চোঁখ যেদিকে যায় সেদিকে দেখা যায় শুধু টমেটোর ক্ষেতের মাঠ। আর এমন দৃশ্য জানান দেয় টমেটো চাষে একচ্ছত্র রাজত্ব করছে এ উপজেলার টমেটো কৃষকরা। কৃষকের তৃপ্তির হাসি আর টমেটোর মাঠে ব্যস্ততাই চাষীদের সফলতার বাস্তবতা।

প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রোদ-ঠান্ডা উপেক্ষা করে নানা বয়সের চাষীরা ব্যস্ত সময় পার করছেন টমেটো পরিচর্যায়।কেউ আধাপাকা টমেটো সংগ্রহ করছেন কেউ আবার পরম মমতায় টমেটো গাছের রোগবালাই ছাড়াতে কীটনাশক ও ভিটামিন স্পে করছেন।

তাদের এমন হাঁড় খাটুনি শ্রমে উপজেলার খাজাঞ্চি, লামাকাজী, অলংকারী ইউনিয়নের হেক্টরের পর হেক্টর আবাদী জমি এখন টমেটো চাষে সয়লাব। এসব ইউনিয়নের মধ্যে খাজাঞ্চি ইউনিয়নের মুফতির বাজার, ছহিফা গঞ্জ, রাজাগঞ্জ বাজার, এলাকায় সবচেয়ে বেশি টমেটো চাষ হয়।

এমনিতে এ উপজেলার খাজাঞ্চি এলাকা সবজি চাষের অঞ্চল হিসেবে দেশে বিদেশে যথেষ্ট সুনাম ও সুখ্যাতি রয়েছে। এই অঞ্চলের কয়েক হাজার কৃষকের স্বপ্ন প্রত্যাশা আর জীবন জীবিকা এই টমেটো চাষকে ঘিরে। অধিক লাভের আশায় কৃষকরা চাষ করেছেন আগাম জাতের উচ্চ ফলনশীল টমেটো। চাহিদা দাম ও ভালো ফলন হওয়ায় আগাম জাতের এই টমেটো চাষকে লাভজনক মনে করে তা চাষে ঝুঁকছেন অনেকেই ।

সরেজমিনে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হরিপুর তবল পুর মুছেধর, বাওয়ানপুর পাহাড়পুর তেলিকোনা, বিলপারসহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে কথা হয় চাষীদের সাথে। তারা জানালেন, উচ্চ ফলনশীল টমেটো চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই ।

উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। শীত মৌসুমে মুফতির বাজারে প্রতিদিন সকালে সবজির হাট বসায় পাইকাররা সেখান থেকে অথবা অনেক সময় মাঠ থেকে তরতাজা পাকা-আধাপাকা টমেটো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে। এই বাজারে শীত মৌসুমে ক্রেতা বিক্রেতার ভীড়ও লক্ষণীয়।

টমেটো চাষী লয়লুছ মিয়া বলেন, গত বছর টমেটো চাষ করে অনেক বেশি লাভবান হয়েছি।কিন্তু এবার কি সেই পরিমাণ লাভ করতে পারবো? বীজ কীটনাশক সার ও অন্যান্য জিনিসের দাম বেশি থাকায় এবং জমির কিছু চারা নষ্ট হওয়ায় ও সব সমস্যা কাটিয়ে উঠে কতটুকু লাভবান হবো এ নিয়ে এখন চিন্তায় আছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)