শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ নেতা প্রসিত খীসার শোক প্রকাশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ নেতা প্রসিত খীসার শোক প্রকাশ
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফ নেতা প্রসিত খীসার শোক প্রকাশ

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা’র পিতা বাবু সমরেন্দ্র লাল চাকমা প্রয়াত হয়েছেন। আজ ৬ জানুয়ারি ২০২৩, শুক্রবার ভোর ৫ টা ০২ মিনিটে রাঙ্গামাটি শহরের চম্পক নগরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে ইউপিডিএফ পরিবার গভীরভাবে শোকাহত। ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত খীসা এক বার্তায় গভীর শোক প্রকাশ করে জনগণের আন্দোলনে তাঁর নিঃস্বার্থ ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পৃথক পৃথকভাবে দেয়া শোক বার্তায় তাঁর প্রতি আরও শোক ও সম্মান জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সুনয়ন চাকমা ও সুনীল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) সভানেত্রী নীতি চাকমা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট-এর সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ-এর সভানেত্রী কণিকা দেওয়ান।

সত্তর দশকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অধিকার আদায়ের অস্থির সময়ে সরকারি চাকরি ছেড়ে তৎকালীন জনসংহতি সমিতিতে যে ক’জন ব্যক্তি যোগ দেন, প্রয়াত সমরেন্দ্র লাল চাকমা ছিলেন তাদের অন্যতম। তিনি চাকরিতে কর্মরত অবস্থায় সে সময় রাঙ্গামাটিতে তৎপর পাহাড়ি সংগঠন ও আন্দোলনে বিভিন্নভাবে সহায়তা দেন এবং গোয়েন্দা সংস্থার রোষানলে পড়েন। ১৯৭৬ সালে গণপূর্ত বিভাগের সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের সরকারি চাকরি ছেড়ে তিনি আন্ডারগ্রাউন্ডে যোগ দেন। জনসংহতি সমিতিতে সুগতিবাবু নামে তিনি বেসামরিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। পার্বত্য চুক্তি সম্পাদনের পর বাবু সমরেন্দ্র লাল চাকমা সপরিবারে রাঙ্গামাটিতে প্রত্যাবর্তন করেন। সে সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাঙ্গামাটির চম্পকনগরস্থ নিজ বাড়িতে বসবাস করছিলেন। প্রয়াত সমরেন্দ্র লাল চাকমার জন্ম ১৯৩৭ সালের ১২ এপ্রিল।

ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা প্রদত্ত শোক বার্তায় বলেন, ‘প্রয়াত সমরেন্দ্র লাল চাকমা চাকুরি জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের কঠিন পথ বেছে নেন এবং পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেন। তাঁর এ অবদান পার্বত্য চট্টগ্রামের জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

উল্লেখ্য, তাঁর জ্যেষ্ঠপুত্র গৌরী শংকর চাকমাও ছাত্র অবস্থায় শান্তিবাহিনীতে যোগ দিয়ে পরবর্তীকালে শহীদ হন এবং দ্বিতীয় পুত্র রবি শংকর চাকমা পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে ১৯৯৮ সালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠিত হলে তিনি (রবি শংকর) এ দলের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত হন।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা’র পিতা বাবু সমরেন্দ্র লাল চাকমা প্রয়াত হয়েছেন। আজ ৬ জানুয়ারি ২০২৩, শুক্রবার ভোর ৫ টা ০২ মিনিটে রাঙ্গামাটি শহরের চম্পক নগরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে ইউপিডিএফ পরিবার গভীরভাবে শোকাহত। ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত খীসা এক বার্তায় গভীর শোক প্রকাশ করে জনগণের আন্দোলনে তাঁর নিঃস্বার্থ ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

পৃথক পৃথকভাবে দেয়া শোক বার্তায় তাঁর প্রতি আরও শোক ও সম্মান জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সুনয়ন চাকমা ও সুনীল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) সভানেত্রী নীতি চাকমা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট-এর সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ-এর সভানেত্রী কণিকা দেওয়ান।

সত্তর দশকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অধিকার আদায়ের অস্থির সময়ে সরকারি চাকরি ছেড়ে তৎকালীন জনসংহতি সমিতিতে যে ক’জন ব্যক্তি যোগ দেন, প্রয়াত সমরেন্দ্র লাল চাকমা ছিলেন তাদের অন্যতম। তিনি চাকরিতে কর্মরত অবস্থায় সে সময় রাঙ্গামাটিতে তৎপর পাহাড়ি সংগঠন ও আন্দোলনে বিভিন্নভাবে সহায়তা দেন এবং গোয়েন্দা সংস্থার রোষানলে পড়েন। ১৯৭৬ সালে গণপূর্ত বিভাগের সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের সরকারি চাকরি ছেড়ে তিনি আন্ডারগ্রাউন্ডে যোগ দেন। জনসংহতি সমিতিতে সুগতিবাবু নামে তিনি বেসামরিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। পার্বত্য চুক্তি সম্পাদনের পর বাবু সমরেন্দ্র লাল চাকমা সপরিবারে রাঙ্গামাটিতে প্রত্যাবর্তন করেন। সে সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাঙ্গামাটির চম্পকনগরস্থ নিজ বাড়িতে বসবাস করছিলেন। প্রয়াত সমরেন্দ্র লাল চাকমার জন্ম ১৯৩৭ সালের ১২ এপ্রিল।

ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা প্রদত্ত শোক বার্তায় বলেন, ‘প্রয়াত সমরেন্দ্র লাল চাকমা চাকুরি জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের কঠিন পথ বেছে নেন এবং পরিবারের সদস্যদেরও সম্পৃক্ত করেন। তাঁর এ অবদান পার্বত্য চট্টগ্রামের জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

উল্লেখ্য, তাঁর জ্যেষ্ঠপুত্র গৌরী শংকর চাকমাও ছাত্র অবস্থায় শান্তিবাহিনীতে যোগ দিয়ে পরবর্তীকালে শহীদ হন এবং দ্বিতীয় পুত্র রবি শংকর চাকমা পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে ১৯৯৮ সালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠিত হলে তিনি (রবি শংকর) এ দলের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত হন।

খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ