শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে দারিদ্র্য বিমোচনে আশ্রয়ণ কেন্দ্রে গড়ে উঠেছে ছাগলের খামার
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে দারিদ্র্য বিমোচনে আশ্রয়ণ কেন্দ্রে গড়ে উঠেছে ছাগলের খামার
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে দারিদ্র্য বিমোচনে আশ্রয়ণ কেন্দ্রে গড়ে উঠেছে ছাগলের খামার

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: উন্নত দেশের কাতারে স্থান করে নিতে উন্নয়নের রোল মডেল হিসাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। উন্নয়নের ছোঁয়া লাগার সাথে সাথে মানুষের জীবনে কর্মচাঞ্চল্যের সাথে সাথে বেড়েছে আতœমর্যাদা। নারীরাও তাদের জীবন-মান উন্নত করতে পুরুষের পাশাপাশি নিজেদের কর্মখম করে গড়ে তুলছেন। চাকুরী ব্যবসা-বানিজ্য থেকে শুরু করে সর্বত্র তাদের পদচারণা দিন দিন বেড়েই চলেছে। তাই নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। নারীর ক্ষমতায়নে নওগাঁর আত্রাই কয়রা আশ্রয়ণ কেন্দ্রে তৈরী করা হয়েছে ছাগলের খামার। দেওয়া হয়েছে লোন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত নারী উপকারভোগীদের আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম আধুনিক প্রযুক্তির সমন্বিত পশুপালন হিসাবে ছাগলের খামার করে দিয়েছেন। তাদের একতাবদ্ধ এবং মনোবল বৃদ্ধি করতে সেখানে গড়ে তোলা হয়েছে সমবায় সমিতি। সেই সমিতিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)’র মাধ্যমে ছাগল পালনের লক্ষে দেওয়া হয়েছে লোন। যার কার্যক্রম গত বছরের ২৯ আগস্ট জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ উদ্বোধন করেন। শুরুতে মূল্য পরিশোধের শর্তে ১৩ নারীকে একটি করে ছাগল দেওয়া হয়। পরবর্তীতে কয়েক মাসের মধ্যে তারা আরও ৪টি ছাগল কিনে দিন দিন সমিতির পরিধি বৃদ্ধির পাশাপাশি কর্মব্যস্ততা বৃদ্ধি করে চলেছেন তারা।

এ ব্যাপারে সুফলভোগী হাছিনা বেগম জানান, পরিবারের খাবারের জন্য বাড়ীর পুরুষ মানুষগুলো কৃষি কাজ, ভ্যান কেউবা অটোরিকশা চালাচ্ছেন। বাড়ীতে নারীদের রান্না করা ছারা আর কোন কাজ থাকেনা। ইউএনও স্যারের পরামর্শ্বে আমরা একটি সমিতি করি। সেই সমিতির মাধ্যমে ছাগল পালনের পাশাপাশি বাড়ীতে শাক সবজি লাগিয়ে সংসারে সহায়তা করায় স্বামীরা খুশি হচ্ছেন। স্বামী-সন্তান নিয়ে আমরা খুব ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রী ও ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে সুফলভোগী রবিউল ইসলাম জানান, বিভিন্ন গ্রাম থেকে এ আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করার জন্য কারো সাথে কারো চেনা জানা ছিলোনা। ইউএনও স্যারের পরামর্শ্বে আমরা ১৬ ঘরের মানুষ মিলে একটি সমিতি করি। এখন আমরা সবার সুখে-দুঃখে সহায়তা করে অনেক ভালো আছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকতেখারুল ইসলাম বলেন, পুরুষের পাশাপাশি নারীদের কর্মক্ষম করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। প্রধান মন্ত্রীর অভিপ্রায় ও নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ স্যারের পরামর্শ্বে কয়রা আশ্রয়ণ কেন্দ্রে খামার করে দেওয়ায় ছাগল পালনের পাশাপাশি বাড়ীর চারপাশে শাক-সবজি লাগিয়ে সংসারে আয় বৃদ্ধিতে নারীরা সহায়ক ভূমিকা পালন করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)