বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব
চুয়েট ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব-১৪২৯, শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টায় ক্লাবের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের শুভ উদ্বোধন করেন চুয়েট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এ সময় ক্লাবের সহ-সভপতি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মো. মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মো. সাইফুল আলম, ক্রীড়া সম্পাদক মো. মাসুম রানা প্রামাণিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ব শায়লা শারমিন এবং সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. আজাদ হোসেন ও মো. এমরানুল হক উপস্থিত ছিলেন।





রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল