শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » চুরির অপবাদ দিয়ে নলছিটিতে পিতাপুত্রকে শিকলে বেঁধে নির্যাতন
প্রথম পাতা » অপরাধ » চুরির অপবাদ দিয়ে নলছিটিতে পিতাপুত্রকে শিকলে বেঁধে নির্যাতন
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুরির অপবাদ দিয়ে নলছিটিতে পিতাপুত্রকে শিকলে বেঁধে নির্যাতন

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটিতে সুপারি চুরির অভিযোগে ১১ বছরের এক শিশুকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে ও মাথার চুল কেটে মধ্যযুগীয় নির্যাতন করেছে। একই সাথে শিশুটির পিতাকেও ধরে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ১১টায় বাড়ি থেকে তুলে নিয়ে তাদের মারধরের পর ১১ ঘন্টা শিকলে বেঁধে রেখে সোমবার ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া। উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, লতিফ খানের বাড়ির আঙিনায় রাখা সুপারির বস্তা থেকে রোববার রাতে দুই কুডি (৪২০ টি) সুপারি চুরি হয়। এতে প্রতিবেশী শিশু ছাব্বির ও তার বাবা মো. বাবুল হাওলাদারকে সন্দেহ করে ঘর থেকে ধরে লতিফ খানের বাড়িতে নিয়ে যায়। এরপর উঠানে আমড়া গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে দুজনের উপর পাশবিক নির্যাতন চালায়।
রাত ১২টার দিকে স্থানীয় কসাই আব্বাস হাওলাদার শিশুর মাথার চুল কেটে দেয়। সারারাত গাছের সঙ্গে তাদেরকে বেঁধে রাখলে সোমবার সকালে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে ঘটনা আড়াঁল করতে সকাল ১০টার দিকে লতিফ খান সাদা কাগজে মুচলেকা রেখে বাবুল হাওলাদার ও তার শিশুপুত্রকে ছেড়ে দেয় ।
নির্যাতনের শিকার বাবুল হাওলাদার জানান, মিথ্যা অভিযোগে লতিফ খান ও তার লোকজন আমাদের ধরে নিয়ে সারারাত খোলা আকাশের নিচে শিকল দিয়ে বেধে নির্যাতন করে। সারারাত শীতে অনেক কষ্ট পেয়েছি পেলেও সকালে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাদের ছেড়ে দেয়।
নির্যাতিত শিশুর মা শিউলি বেগম বলেন, আমার ছেলে ও স্বামীকে রাতে ধরে নিয়ে গেলে আমিও ঘটনাস্থলে ছুটে যাই। তখন লতিফ খান আমাকে একটি চড় মারে। এরপর আমার স্বামী-ছেলেকে লাঠি দিয়ে নির্মম ভাবে পিটালে সারা শরীর কালো হয়ে ফুলে ওঠে। এখোন একটি প্রভাবশালী মহল ঘটনাটি কাউকে না বলতে আমাদের ওপর চাপ প্রয়োগ করছে।
তবে লতিফ খান নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ছাব্বির সুপারি চুরি করায় তাকে বেঁধে রাখা হয়। ছেলে চুরি করলেও তাকে শাসন না করায় বাবাকে ডেকে আনা হয়েছে। তাদের কোন মারধর করা হয়নি।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, ঘটনাটি আমি এখনো জানি না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঝালকাঠিতে মাদ্রাসা নিন্মার্ণকে কেন্দ্র করে কমিটির উপর সন্ত্রাসী হামলা

ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ৮নং ওয়ার্ডে নাক্তা আজিজিয়া নূরানী মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় মো.রুস্তুম হাওলাদার ও তার দুই ছেলে রাসেল হাওলাদার ও রাজু হাওলাদারের নেতৃত্বে হামলা, ভাঙ্গচুর ও একজন মাদ্রাসা কমিটির তৌহিদি সদস্য মো.খোকন হাওলাদার(৪৫) গুরুত্বর রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছেন এলাকার ইসলাম প্রিয় মুসুল্লিসহ মাদ্রাসার কমিটির সদস্যরা।
তারা বলেন, আমরা এই নৃশংস সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই। যারা পরিকল্পিত ও ষড়যন্ত্র মূলক নাক্তার শান্ত পরিবেশকে অশান্ত করতে চায় তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
মুসুল্লিরা আরো বলেন, আজিজিয়া মাদ্রাসায় হামলার ঘটনা শয্য করা হবে না। দেশীয়ও অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মাদ্রাসা তৈরির ইট,বালু ও সিমেন্ট ফেলে দিয়ে,মাদ্রাসার কমিটির ৫নং সদস্য খোকনকে রক্তাক্ত করে চরম দৃষ্টতা আর দুঃসাহস দেখানো হয়েছে।
গ্রুত্বর আহত খোকন হাওলাদার বলেন, ঘটনাটি মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদরাসা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় রুস্তুম হাওলাদারের নেতৃত্বে তার দুই ছেলেসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা ও ভাঙ্গচুর করে। এসময় আমি প্রতিবাদ করলে তারা আমার উপর খিপ্ত হয়ে রাসেলের হাতে থাকা রামদাও দিয়ে আমার মাথার উপর কোপ দেয় ও রাজুসহ অন্যান্যরা লাথি ঘুসি মারতে থাকলে আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যাই। আমার মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আমার অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শেবাচিমে রেফার করেন। বর্তমানে আমি বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে আছি। মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। ডাক্তার সিটি স্ক্যান করার জন্য দিয়েছেন। মাদরাসা নির্মাণে বাধা দিতে এসে এ হামলার ঘটনা ঘটায় তারা। আমি উক্ত ঘটনার তীব্রনিন্ধা জানাই ও দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রধান পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার বলেন, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ