শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপির ১৩ নেতাকর্মী’র জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপির ১৩ নেতাকর্মী’র জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
বুধবার ● ১৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির ১৩ নেতাকর্মী’র জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলা বিএনপির ১৩ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ১৪ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক ড. বেগম জেবু ন্নেছার আদালত এ আদেশ দেন।

চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের এই মামলা হয়েছে। এতে চার মামলায় ৯০ জনের নাম উল্লেখ ও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দেয় কোতোয়ালি থানা পুলিশ।
কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বর্তমান আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, উপজেলা বিএপির সদস্য মাঈন উদ্দিন মাহমুদ, গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দীন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাজী সালেহ আহম্মদ, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন রুবেল ও মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দীন সবুজ।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছর জানুয়ারি মাসে চট্টগ্রামে বিএনপির সুশৃঙ্খল বিভাগীয় সমাবেশে পুলিশ বাহিনী বিএনপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়। মারমুখি আচরণ ও বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের গাড়িতে কোনো নেতাকর্মী কোনো প্রকার হামলা করেনি। এসব আজগুবি মামলা আর অপরাজনীতির অংশ। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হোসেন জানান, বিএনপির নেতারা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।





আর্কাইভ