সোমবার ● ৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা
মানিকছড়িতে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা আজ সোমবার, ৩ এপ্রিল ২০২৩ এক বিবৃতিতে জেলার মানিকছড়ি উপজেলায় হ্লাচিং মং মারমা (উষা) নামে এক ইউপিডিএফ সদস্যকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে হ্লাচিং মং মারমা সাংগঠনিক কাজে যোগ্যছোলা ইউনিয়নের স্কুলপাড়া নামক স্থানে গেলে সেটেলার বাঙালিরা তাকে ধরে নির্মমভাবে মারধর করে পুলিশের কাছে তুলে দেয়। এরপর তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।’
যোগ্যছোলা ইউনিয়নের জনৈক আওয়ামী লীগ নেতা এই ঘটনার নেতৃত্ব দেন বলে ইউপিডিএফ নেতা অভিযোগ করেছেন।
হ্লাচিং মং মারমা (বয়স ২৩) রামগড় উপজেলার রামগড় সদর ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের বাসিন্দা, তার পিতার নাম মৃত থৈহ্লাপ্রু মারমা ও মাতার নাম সাবাপ্রু মারমা বলে অংগ্য মারমা জানান।





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন