রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ট্রাকের সাথে ধাক্কা নিহত-২
রাউজানে ট্রাকের সাথে ধাক্কা নিহত-২
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের কাপ্তাই মহাসড়কে রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। গত ১৩ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জাখালী গেইট নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরেহী আপন মামাত ও ফুফাত ভাই। এই ঘটনায় নিহত অন্ত তালুকদার (২৫) রাঙ্গুনিয়া উপজেলার পোমরা বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়া গ্রামের দোলন তালুকদার এর ছেলে ও বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ইউনিয়নের মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (৩০)। প্রত্যক্ষদর্শী সূত্রে, ব্যস্ততম সড়কের উপর কোন প্রকার বাতি বা সংকেত ছাড়াই রাতের আঁধারে বালু বোঝাই ট্রাক সড়কে অবস্থান করছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে লোকজন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জানা যায়, তারা উপজেলার উরকিরচর ইউনিয়নে হারপাড়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের জন্য বাজারে মুরগি কিনতে গিয়ে পথে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনার শিকার হন। রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই টুটন মজুমদার জানান, আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার