শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » আসুন স্কুল ছাত্রী শিলার জন্য কিছু করি
প্রথম পাতা » পাবনা » আসুন স্কুল ছাত্রী শিলার জন্য কিছু করি
শুক্রবার ● ৮ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসুন স্কুল ছাত্রী শিলার জন্য কিছু করি

---

পাবনা প্রতিনিধি :: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না৷’ যে বয়সে বিদ্যালয়ে সহপাঠীদের সাথে হাসি-আনন্দে মেতে থাকার কথা তখন তার দুঃসহ দিন কাটছে বাড়ির বিছানায় শুয়ে৷ সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের মো.পলাশ সেখের মেয়ে ভজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্রী শিলা খাতুন (১০) গত ১৬ নভেম্বর’১৫ কামরাঙা গাছ থেকে পড়ে মারাত্বক ভাবে আহত হয়৷ মেরুদন্ডের হাঁড় ভেঙে যাওয়াসহ একাধিক সমস্যা থাকায় পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিত্‍সার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন৷ দরিদ্র রিক্সা চালক পলাশ সেখ আর্থিক সংকটের কারনে মেয়েকে ঢাকায় না নিয়ে বাড়ীতে রেখে কবিরাজী চিকিত্‍সা করান৷ এতে শিলার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ তার প্রস্রাব-পায়খানা বন্দ হয়ে যাওয়ায় ক্যাথেটার লাগিয়ে বিশেষ ব্যবস্থায় প্রস্রাব-পায়খানা করানো হয়৷ প্রায় সাড়ে তিন মাস বিনা চিকিত্‍সায় তার কোমড় থেকে নিম্নাঙ্গ সম্পূর্ণ অবশ হয়ে বর্তমানে শয্যাগত৷ পলাশ জানায়, সামান্য একখন্ড বসতভিটা ও একটি টিনের ঘর ছাড়া তার কোন সম্পদ নাই৷ রিক্সা চালিয়ে সামান্য আয়ে স্ত্রী, ২সন্তানের ভরন পোষণ চালাতেই কষ্ট হয়, চিকিত্‍সা করাব কি করে৷ শহরে রিক্সা চালাতে গিয়ে এক শিৰকের পরামর্শে ধারদেনা করে টাকা জোগার করে গত ১ মার্চ মেয়েকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে ডাক্তাররা শিলাকে ভর্তি না করে সাভার সি আর পি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন৷ সাভার সি.আর.পি হাসপাতালে ১৩ দিনের চিকিত্‍সায় প্রায় ৩৫/৪০ হাজার টাকা ব্যয় হয়৷ হাসপাতালের ব্যয় মিটাতে না পেরে গত ১৪ মার্চ শিলাকে ফিরে এনে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে৷ ৭ দিন হাসপাতালে থেকে ২১ মার্চ বাড়ি ফিরে অদ্যাবধি বিনা চিকিত্‍সায় বিছানায় ছটফট করছে৷ চিকিত্‍সক জানিয়েছে তার অবস্থা শঙ্কটাপন্ন৷ কোমর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ন অবশ, বোধশক্তি নেই, রগ শুকিয়ে গেছে, কোমড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে৷ হুইল চেয়ার ছাড়া চলতে পারে না৷ তাকে উন্নত চিকিত্‍সার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন তাঁরা৷
শয্যাগত মেধাবী ছাত্রী শিলার অদম্য ইচ্ছা সে স্কুলে গিয়ে সহপাঠীদের সাথে হাসি-আনন্দে মাতবে ,পড়ালেখা করবে৷ রিক্সা চালিয়ে পরিবারের ভরণ-পোষন মিটিয়ে মেয়েকে দেশের বাইরে নিয়ে চিকিত্‍সার খরচ যোগার করতে দিশেহারা রিক্সা চালক পলাশ সেখ৷ সমাজের দানশীল বিত্তবান, স্বচ্ছল ও মানবদরদী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে দূর্ঘটনায় আহত পঙ্গু মেয়ের জীবন বাঁচাতে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন হত দরিদ্র রিক্সা চালক পলাশ সেখ ওরফে সোনাই ৷ চিকিত্‍সার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-মাতা মোছাঃ আকলিমা খাতুন, সঞ্চয়ী হিসাব নং ১৪৫১১, রুপালী ব্যাংক লিঃ, দেবোত্তর শাখা, আটঘড়িয়া, পাবনা অথবা,পিতার বিকাশ নম্বর ০১৭৫৭৯২৬৪৯৮





আর্কাইভ