শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি :: ( ৯এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় রাত ৯.০৭ মিঃ) ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামে অভিযান চালিয়ে শনিবার ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ আটককৃতরা হচ্ছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিমপুর গ্রামের নূর ইসলামের ছেলে সেলিম হোসেন (২৮) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হারুণ-অর-রশিদের ছেলে ইকবাল হোসেন (৫০)৷ কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ কবীর হোসেন চৌধুরী জানান, মাদক ব্যবসায়ী সেলিম ও ইকবাল কাগমারী গ্রামে অবস্থান করছে এমন খবর পেয়ে ৯ এপ্রিল শনিবার ভোর রাতে পুলিশ গ্রামটিতে অভিযান চালায়৷ এ সময় তাদেরকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়৷ তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷ দুই মাদক বিক্রেতাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে