মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি খাগড়াছড়ির স্কুলছাত্র তুষারের
নিখোঁজের ৪ দিনেও সন্ধান মেলেনি খাগড়াছড়ির স্কুলছাত্র তুষারের
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র মো. রাশেদুল ইসলাম তুষারের।
গত ৭ অক্টোবর বিকেলে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে।
নিখোঁজ স্কুলছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার (১৬) মাটিরাঙ্গার গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে। সে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
রাশেদুল ইসলাম তুষারের খালা মাজেদা আক্তার বলেন, গত শনিবার বিকেলের দিকে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
মাজেদা বেগম আরও বলেন, নির্বাচনী পরীক্ষায় নকল করার অভিযোগে খাতা নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। পরে ওই শিক্ষার্থীসহ অনেকে ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। এ ঘটনায় সে আর পরীক্ষা না দিয়ে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, লজ্জায়-রাগে-ক্ষোভে সে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেছে।
এ ঘটনায় গত রবিবার (৮ অক্টোবর) খালা মাজেদা আক্তার বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পরেও সে তিন দিন পরীক্ষা দিয়েছে। রবিবার সে নির্বাচনী পরীক্ষা দিতে না এলে খবর নিয়ে জানতে পারি শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের অন্য কারণ থাকতে পারে।
এব্যাপারে মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, জিডিমূলে বিভিন্ন থানায় শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি অবহিত করা হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১