শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » আসামি বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » আসামি বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত
বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আসামি বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের আসামি বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী এলাকায় হাসপাতালে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে। নিহত ফিরোজা বেগম মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামের হাজি মুজিবুল হক মিস্ত্রি বাড়ির এনামুল হকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরদিঘী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই নারী মারা যান। তিনি বাড়ি থেকে ডাক্তার দেখাতে হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালে যাওয়ার আগেই তিনি দুর্ঘটনায় মারা যান। মাইক্রোটি জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশে হেফাজতে আছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোমিতা রায় বলেন, ওই নারী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। শরীরের বেশ কয়েটি স্থানে আঘাত পেয়েছেন।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে একটি ভাড়া করা মাইক্রো করে থানা থেকে কয়েকজন আসামি চট্টগ্রাম আদালতে নেওয়া হচ্ছিল। পথে ঠাকুরদিঘী এলাকায় এক নারী রাস্তা পার হওয়ার সময় মাক্রোবাসের সামনে পড়ে মারা গেছেন। গাড়িটি থানায় আছে। আসামিদের আরেকটি গাড়ি করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ থানায় আনা হয়েছে। মাইক্রোটি থানা হেফাজতে আছে। এ ঘটনা মামলার প্রস্তুতি চলছে।

কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে রেমিট্যান্স যোদ্ধা আলাউদ্দিনের মৃত্যু


মিরসরাই :: কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় মারা গেছেন মিরসরাইয়ের বাসিন্দা রেমিট্যান্স যোদ্ধা মো: আলা উদ্দিন (৫৮)।
বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে কুয়েত সাবাহ হাসপাতালে তিনি মারা যান। আলা উদ্দিন মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের উত্তর ধুম বন্দেআলী ভূঁইয়া বাড়ির মরহুম আবুল কাশেমের ছেলে।
আলা উদ্দিনের ভাই সালাহ উদ্দিন বলেন, আমার ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ পূর্বে হাসপাতালে ভর্তি হন। উনার হার্টে ব্লক ধরা পড়ায় আজ অপারেশনের সীদ্ধান্ত ছিল। বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আরো বলেন, আলা উদ্দিন ১৯৮৬ সাল থেকে কুয়েতে রয়েছেন। তার ৪ ছেলে রয়েছে।
কুয়েত প্রবাসী ও আলা উদ্দিনের চাচাত ভাই মো: আবুল খায়ের সেলিম বলেন, আমার জেঠাত ভাই প্রায় ৩৭ বছর ধরে কুয়েতে রয়েছেন। তিনি এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন। বিকেলে সাবাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আইনি সকল প্রক্রিয়া শেষ করে আগামী কয়েকদিনের মধ্যে লাশ দেশে পাঠানো হবে।
ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, আমার ইউনিয়নের বাসিন্দা কুয়েত প্রবাসী আলা উদ্দিন মারা যাওয়ার খবর শুনেছি। লাশ দেশে আনতে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হবে।





চট্টগ্রাম এর আরও খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা

আর্কাইভ