শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » দেশ দেউলিয়া হবার আগেই এই সরকারকে বিদায় নেয়ার আহবান
প্রথম পাতা » ঢাকা » দেশ দেউলিয়া হবার আগেই এই সরকারকে বিদায় নেয়ার আহবান
শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ দেউলিয়া হবার আগেই এই সরকারকে বিদায় নেয়ার আহবান

ছবি : সংবাদ সংক্রান্ত আজ ০৭ ডিসেম্বর বৃহস্পতিবার প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদ জানিয়ে ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। বেলা ১২:০০টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড়, কালভার্ট রোড দিয়ে বিজয় নগর পানির পাম্প হয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোস্তাকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ন আহবায়ক বাবুল বিশ্বাস, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাব, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার সাজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ প্রমুখ।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ বলেন, জবরদস্তি করে ক্ষমতায় থাকতে আর একটি পাতানো নির্বাচনী তামাশা মঞ্চস্ত করতে যেয়ে সরকার দেশকে ভয়ংকর বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। সংগঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের সিন্ডিকেটের ক্ষমতা নিরংকুশ করতে নির্বাচনের নামে একটি মিথ্যা মিথ্যা খেলার আয়োজন চলছে। মানুষের ভোটের অধিকার নিয়ে এরকম জ্বালিয়াতি ও নয় ছয় দেশের মানুষ কোনভাবেই বরদাস্ত করবেনা।

নেতৃবৃন্দ বলেন, সরকার তার অবৈধ ও অনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে রাখতে একব্যাক্তিকেন্দ্রিক ক্ষমতা কাঠামো ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে বিরোধী দলসমূহ তথা জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। সাংবিধানিক প্রতিষ্ঠান বিচারবিভাগকে প্রকারান্তরে সরকারের অংগ সংগঠনের মত ব্যবহার করছে। আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন প্রলম্বিত করতে সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নষ্ট করে কার্যতঃ নির্বাহী বিভাগের অধীনস্থ করা হয়েছে।

তারা বলেন, গায়ের জোরে ক্ষমতায় যেয়ে দেশের রপ্তানি বাণিজ্য এখন গুরুতর হুমকির মুখে। অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞায় দেশের শিল্প, বাণিজ্য ও শ্রমজীবী লক্ষ লক্ষ মানুষ চরম বিপদে নিপতিত হবার আশংকা বৃদ্ধি করছে। তারা বলেন, দেশ দেউলীয়া হবার আগেই এই সরকারকে বিদায় দেয়া দরকার। নেতৃবৃন্দ অনতিবিলম্বে ৭ জানুয়ারীর নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করে দেশকে অনিবার্য সংঘাত সংঘর্ষ এর পথ থেকে সরে আসতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।

সভার সভাপতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ জেলাস্তরে মানববন্ধন ও সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন। ঢাকায় বেলা ১১.৩০ এ কাওরান বাজারে মানবাধিকার কমিশনের সামনে এই কর্মসূচী পালন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া প্রমুখ।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)