বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে হরতালে ৪ট্রাক ভাংচুর : পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া
খাগড়াছড়িতে হরতালে ৪ট্রাক ভাংচুর : পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণস্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিঙ্গিনালা এলাকায় খাগড়াছড়ি পৌর বিএনপির সাবেক সভাপতি জহির আহমেদের নেতৃত্বে পিকেটিং চলাকালে ৪টি পাথর বোঝাই ট্রাক ভাংচুর হয়। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ডিবি পুলিশের ওসি মো: সামসুজ্জামান বলেন, পিকেটাররা গাড়ি ভাংচুর করছে এমন খবর পেয়ে পিকেটারদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।
এ দিকে সকালে হরতালের সমর্থনে খাগড়াছড়ি শহরে শহীদ কাদের সড়কে জেলা স্বেচ্ছাসেবক দল, কলেজ গেইট এলাকায় জেলা ছাত্রদল, মহিলা কলেজ সড়কে উপজেলা বিএনপি, মহালছড়িতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ও লক্ষ্মীছড়িতে যুবদল ও ছাত্রদলে উদ্যোগে মিছিল ও পিকেটিং হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১