রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় পিসিজেএসএস-ইউপিডিএফ ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধ
দীঘিনালায় পিসিজেএসএস-ইউপিডিএফ ঘণ্টাব্যাপী তুমুল বন্দুকযুদ্ধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম নাড়াইছড়িতে পিসিজেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফ (প্রসিত-মূল) দলের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। এ সময় উভয় দলের মধ্যে আনুমানিক ২৫০ থেকে ৩০০ রাউন্ড গুলি বিনিময় হয়।
বুধবার ২০ ডিসেম্বর দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, এতে তৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় এখনো প্রশাসনের কেউ পৌঁছাতে পারেনি।
জানা যায়, ইউপিডিএফ বিনা উস্কানিতে পিসিজেএসএস এর উপর হামলা চালায়। এতে দুই দলের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এদিকে ইউপিডিএফের দাবি, পিসিজেএসএস ইচ্ছাকৃতভাবে ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে স্থানীয়দের নিয়ে মিটিং করে উত্তেজনা তৈরি করেছে। এর ফলেই এই গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।
গোলাগুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের নানা রকম তথ্য ভেসে বেড়ালেও তার কোন সত্যতা মিলেনি।
এদিকে এরকম দুর্ধর্ষ ঘটনার পরও মুখ খুলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১