শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন বিজয়ী
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন বিজয়ী
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন বিজয়ী

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। রবিবার ৯২টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি এ বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে ঈগল প্রতীকে মাহমুদ হাসান সুমন পেয়েছেন ৫৬হাজার ৮০১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি ফখরুল ইমাম পেয়েছেন ২৭হাজার ৯৮৪ ভোট, আম প্রতীকে আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৩৩৪ ভোট, কেটলি প্রতীকে বদরুল আলম প্রদীপ পেয়েছেন ১৯৩ ভোট, ট্রাক প্রতীকে কানিজ ফাতেমা পেয়েছেন ১৮৯ ভোট। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩লক্ষ ২১হাজার ৯শ ২৮ জন। এরমধ্যে মোট প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে ৮৫হাজার ৫০১ ভোট।
ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন উপস্থিত ভোটার সমর্থকদের উদ্যেশ্যে দেয়া বক্তব্যে বলেন, আজকের এ বিজয় ঈশ্বরগঞ্জবাসীর বিজয়। নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হলেও ৩দিন ব্যাপী নির্বাচনী আচারণ বিধি বিজয়ী প্রার্থীসহ ভোটার সমর্থকদের মেনে চলতে হবে। কেউ কোন সহিংসতায় জড়াবেন না। সকলেই আচারণ বিধি মেনে চলবেন। আজ ঈশ্বরগঞ্জ দুঃশাসনের হাত থেকে মুক্ত হলো। আপনারা আমাকে যে ভালবাসা দিয়ে বিজয়ী করেছেন আমি যেন তার মর্যাদা রাখতে পারি সে জন্য আমি সকলের কাছে দোয়া চাই। আমি যেন ঈশ্বরগঞ্জকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি সেজন্য আমি সকলের সর্বোচ্চ সহযোগিতা চাই।





আর্কাইভ