মঙ্গলবার ● ২৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় ৮ লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ : আটক-২
গুইমারায় ৮ লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ : আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় মেঘনা গ্রুপের জ্বালানি তেলের গাড়ি থেকে অভিনব কায়দায় পাচারকালে ৮ লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার ২৩ জানুয়ারী সকালে গুইমারার ডাবল ব্রিজ নামক এলাকা থেকে এ চোরাই কাঠ জব্দ করা হয়।
জানা যায়, পানছড়ি থেকে জ্বালানি তেলের গাড়িতে অবৈধ পন্থায় গাছের রদ্দা পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে গুইমারা থানা পুলিশ অভিযান চালায়।
এ সময় চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে ওই তেলের গাড়ি তল্লাশি করে প্রায় ৮লাখ টাকার সেগুন ও গোদা গাছের রদ্দা জব্দ করা হয়।
গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন জানান, অবৈধ পন্থায় কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাইল্যাছড়ি ডাবল ব্রিজ নামক এলাকায় অভিযান চালিয়ে তেলের গাড়িতে আলাদা করে কাটা কুটুরি থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের গাছের রদ্দা জব্দ করা হয়েছে। কাঠ পাচারের সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ওসি জানান।





খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল