বুধবার ● ২৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার
ঘোড়াঘাটে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ফরহাদ হোসেন (৩৫) নামের এক অটোভ্যান চালকের লাশ করেছে থানা পুলিশ।
বুধবার ২৪ জানুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার-ডুগডুগীহাট রোডে ভাতছালা নামক এলাকায় মাঠে আবাদী জমির পানি নিষ্কাষনের ড্রেন থেকে এ লাশ উদ্ধার করা হয়। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের সেকেন্দার আলীর।
পুলিশ ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেন নামের ওই ব্যক্তি গত রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে গত ২২ জানুয়ারি সোমবার জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় একটি নিখোঁজ জিডি করেন। যাহার জিডি নং- ৯৩৪।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ সুপার মহাদয়কে অবগত করে পার্শবর্তী পাঁচবিবি থানায় যোগাযোগ করা হলে উদ্ধারকৃত ব্যক্তির ভাই শাজাহান আলী এসে লাশটি সনাক্ত করেন। পরে লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির কাছে থাকা অটোভ্যানটি কি হয়েছে তা এখনও উদঘাটন জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ