শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে ৮ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়াচ্ছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৪র্থ আসর
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে ৮ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়াচ্ছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৪র্থ আসর
বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ৮ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়াচ্ছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৪র্থ আসর

--- বিশ্বনাথ প্রতিনিধি :: আগামী ৮ ফেব্রুয়ারী থেকে মাঠে গড়াচ্ছে প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত ‘বিশ্বনাথের বিশ্বকাপ’ খ্যাত সবচেয়ে ব্যয়বহুল, বৃহৎ ও জমজমাট ফুটবল টুর্ণামেন্ট ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৪র্থ আসর। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ১৬টি দল (টিম) নিয়ে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধন পৌর শহরের জানাইয়া (মশুলা) গ্রামের মাঠে ৮ই ফেব্রুয়ারী আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হবে।

বুধবার ২৪ জানুয়ারী সন্ধ্যায় পৌর শহরের পুরাণ বাজার এলাকার একটি হোটেলে ‘সংবাদ সম্মেলনে’ স্থানীয় সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন টুর্ণামেন্টের আয়োজক সংগঠন ‘বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দরা। টুর্ণামেন্টের সার্বিক সহযোগীতায় রয়েছে জানাইয়ার হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাব ও মেডিকেল টিমের দায়িত্বে থাকবে রেসকিউ লাইফ ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্ণামেন্টের অর্থদাতা যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফখরুল আহমদ, উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সহ সভাপতি বাবরুছ মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য মুক্তার হোসেন, মাছুম আহমদ, রেফারী আব্দুল হামিদ, ক্রীড়ানুরাগী হেলাল মিয়া।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, বিশ্বনাথ ‘উপজেলা ও পৌর এলাকা’র ১৮ জন প্রবাসীর অর্থায়নে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার সেরা ১৬টি দল (টিম) নিয়ে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৪র্থ আসর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সিলেট বিভাগের প্রায় অর্ধশত নামী-দামী দল টুর্ণামেন্টে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন।

এর মধ্যে যাছাই-বাছাই করে শক্তিশালী ১৬টি দল বাছাই করা হবে। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে নগদ ১ লক্ষ টাকা ও রানার্স-আপ দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৫০ হাজার টাকা। এছাড়া খেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি টিমের জন্য ১ম রাউন্ড থেকে পর্যায়ক্রমে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ প্রাইজ মানী পুরস্কার হিসেবে থাকবে।

টুর্ণামেন্টের সৌন্দর্য্য বাড়ানোর জন্য অংশগ্রহনকারী দলগুলো প্রথম রাউন্ড থেকেই নিজেদের দলে দেশী-বিদেশী ফুটবলারদের অন্তভর্‚ক্ত করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা। এতে করে ৪র্থ আসরের শুরু থেকেই প্রত্যেকটি ম্যাচ জমজমাট ও আকর্ষনীয় হবে বলে জানান তারা।

টুর্ণামেন্টের অর্থদাতা ১৮ জন প্রবাসী হলেন- যুক্তরাজ্য প্রবাসী গুলজার খান, সেবুল মিয়া, তোফাজ্জল আলম, রাসেল আহমদ, রফিকুল ইসলাম বাবুল, খলিল মিয়া, নুমান আহমদ, আব্দুস শহিদ, সোহেল আহমদ, জুয়েল আহমদ, মোহাম্মদ সুমন, শাহ ফরিদ উদ্দিন, শাহ নিজাম উদ্দিন, আবুল বাশার, আব্দুল গফফার, মুমিন খান মুন্না, ইতালী প্রবাসী জাহিদুল ইসলাম জাহেদ ও রফিক আহমদ।





খেলা এর আরও খবর

যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

আর্কাইভ