বৃহস্পতিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » রামগড়ে ৩টি ইটভাটায় ২লাখ টাকা জরিমানা
রামগড়ে ৩টি ইটভাটায় ২লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩টি ইটভাটার মালিককে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ৩১জানুয়ারী দুপুরে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রামগড় পৌরসভার ফেনীরকূল ও বলিটিলা এলাকায় ইট ভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময়
মেসার্স নুর ইসলাম ব্রিকসকে ১লাখ টাকা এবং মেসার্স হাজেরা ব্রিকস ও মেসার্স নূরজাহান ব্রিকস ভাটার মালিককে ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩আইন লঙ্ঘনের অপরাধে ৩ইটভাটার মালিককে অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা