শুক্রবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্র উদ্ধার
মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্র উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী বিকাল ৩টার দিকে পৌরসভার মোহাম্মদপুর বরঝালা এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর, বরঝলা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা থানার একটি দল ঘটনাস্থলের রওয়ানা হলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি তল্লাশি করে ২ রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার, ২রাউন্ড কার্তুজসহ দেশীয় পিস্তলটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাটিরাঙ্গা জোনের এমন অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১