শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম রাউজানের তামিম
প্রথম পাতা » চট্টগ্রাম » বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম রাউজানের তামিম
শনিবার ● ২৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম রাউজানের তামিম

--- রাউজান প্রতিনিধি :: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন চট্টগ্রামের রাউজানের সন্তান আদনান আহমেদ তামিম। তিনি রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেপারী পাড়া কছির মোহাম্মদের বাড়ির মাওলানা আবু তৈয়ব ও রুবি আকতারের ছেলে। ২ ভাই ২ বোনের মধ্যে তিনি ২য় সন্তান। তিনি রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। তামিম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। এ ব্যাপারে তামিমের মামা মাওলানা জানে আলম জানান, আমার ভাগিনার সফলতায় আমাদের পুরো পরিবার এবং এলাকাবাসী খবর শুনে আনন্দিত। অন্যদিকে তামিমের বড় ভাই তারেকও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার সফলতা অর্জন করে। সে চট্টগ্রাম নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। ভাল একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও দশের সেবা করতে পারে মত ভাগিনার জন্য পরিবারের পক্ষ থেকে তিনি দোয়া চেয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)