শনিবার ● ২৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম রাউজানের তামিম
বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম রাউজানের তামিম
রাউজান প্রতিনিধি :: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন চট্টগ্রামের রাউজানের সন্তান আদনান আহমেদ তামিম। তিনি রাউজান উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেপারী পাড়া কছির মোহাম্মদের বাড়ির মাওলানা আবু তৈয়ব ও রুবি আকতারের ছেলে। ২ ভাই ২ বোনের মধ্যে তিনি ২য় সন্তান। তিনি রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। তামিম চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করে। এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। এ ব্যাপারে তামিমের মামা মাওলানা জানে আলম জানান, আমার ভাগিনার সফলতায় আমাদের পুরো পরিবার এবং এলাকাবাসী খবর শুনে আনন্দিত। অন্যদিকে তামিমের বড় ভাই তারেকও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার সফলতা অর্জন করে। সে চট্টগ্রাম নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। ভাল একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও দশের সেবা করতে পারে মত ভাগিনার জন্য পরিবারের পক্ষ থেকে তিনি দোয়া চেয়েছেন।





মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা