শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তুলতে পারলেই স্মার্ট নাগরিক হওয়া সম্ভব : পার্বত্য প্রতিমন্ত্রী
প্রথম পাতা » খাগড়াছড়ি » সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তুলতে পারলেই স্মার্ট নাগরিক হওয়া সম্ভব : পার্বত্য প্রতিমন্ত্রী
রবিবার ● ২৮ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তুলতে পারলেই স্মার্ট নাগরিক হওয়া সম্ভব : পার্বত্য প্রতিমন্ত্রী

--- খাগড়াছড়ি, ২৮ এপ্রিল ২০২৪ :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বহুভাষাভাষি, বহু সংস্কৃতির মানুষ পার্বত্য অঞ্চলে বসবাস করছে। আমরা চাই মানুষের কল্যাণ। মানুষের কল্যাণে সকল সংস্কৃতির মানুষের সাথে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তুলতে পারলেই স্মার্ট নাগরিক হওয়া সম্ভব।
আজ খাগড়াছড়ি অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে জাতীয় আইনগত সহায়তা সংস্থা, খাগড়াছড়ি জেলা কমিটি আয়োজিত ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, দুঃখী, অসহায় ও সামর্থহীন মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনি সহায়তা কেন্দ্র তৈরি করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। দুঃখী মানুষের অধিকার আদায় ও সুবিচার নিশ্চিতের জন্য, সত্য কথা বলার জন্য বঙ্গবন্ধুকে ৪৮৮২ দিন জেল খাটতে হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার অসমাপ্ত কাজ পূরণে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে নিরন্তর পরিশ্রম করে চলেছেন। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আজকের দিবসের ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ….বঙ্গবন্ধুর বাংলাদেশ- যথার্থ প্রতিপাদ্য বলে মনে করছি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, একজনের সাথে অন্যজনের সুসম্পর্ক বজায় রাখা, অন্যের মনে কষ্ট না দেওয়া, সৌহার্দ্র ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে সমাজে কোনো ভুল হতে পারে না। মানুষকে আইনি জটিলতায় পড়তে হয় না। আমরা যদি নিজ নিজ ক্ষেত্র থেকে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তবেই আমরা একটি বৈষম্যমুক্ত সুন্দর বাংলাদেশ পাবো। প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। মানুষ মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করলে সমাজে কোনো অশান্তি ও বৈষম্য থাকবে না। মানুষের কল্যাণে সঠিক বিচার যাতে সবাই পায়- এ মনোবৃত্তি আমাদের গড়ে তুলতে হবে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সম্প্রীতি ও সৌহার্দ্র্যের বন্ধনে স্মার্ট মানুষ, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান।
খাগড়াছড়ি সিনিয়র জেলা ও দায়রা জজ এবং খাগড়াছড়ি লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পুলিশ সুপার পিপিএম(বার) মুক্তা ধর, খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, জেলা দায়রা জজ পার্বত্য জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি অংশ নেন। শোভাযাত্রাটি খাগড়াছড়ি জজ কোর্ট থেকে শুরু হয়ে ভাঙ্গা ব্রিজে গিয়ে শেষ হয়। বেলুন, পায়রা ও ফেস্টুন ওড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে লিগ্যাল এইড খাগড়াছড়ি আয়োজিত মেলার আয়োজন করে। লিগ্যাল এইড আয়োজিত মেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেল, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, জাবরাং এনজিও, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন নামের ০৪টি স্টল অংশ নেয়। লিগ্যাল এইডের পক্ষে প্যানেলভিত্তিক শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, মামলার সুফলভোগী আইনী সহায়তা প্রাপ্ত সাইদুল ইসলাম ও নারী আইনী সহায়তা প্রাপ্ত সুফলভোগী হিসেবে সাহেরা খাতুনকে ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ২৪ ঘন্টা বিনামূল্যে ১০৯ নম্বরে ফোন বা এসএমএস করা এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) হতে সেবা গ্রহণের জন্য বিশেষ প্রচারণা চালানো হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)