বুধবার ● ২২ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে আশ্রয়ণ প্রকল্পে ২৪০ টি ঘরের চাবি হস্তান্তর
সন্দ্বীপে আশ্রয়ণ প্রকল্পে ২৪০ টি ঘরের চাবি হস্তান্তর
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত ভাষা সৈনিক শহীদ জব্বার আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্বাচিত ক- শ্রেণীর ২৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠান ২২ মে বিকেল ৩ টা দীর্ঘাপাড়ে আশ্রয়ণ প্রকল্পে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এস আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক সিফাত উল্ল্যাহ, ও দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কাশেম।
এসময় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি বলেন খুব অল্প সময়ের মধ্যে এই আশ্রয়ণ প্রকল্পে দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান করা হবে, একটি প্রাথমিক বিদ্যালয় করা হবে, একটি ক্লিনিক করা হবে এবং দীর্ঘাপাড়ের চারপাশে বেড়িবাঁধ করার পরিকল্পনা রয়েছে, তিনি আর ও বলেন প্রধানমন্ত্রীর শুধু আপনাদের কথা চিন্তা করে এই ঘরগুলো করে দিয়েছেন আপনার প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন।





মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা