শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » একান্ত সাক্ষাত্‍কারে ইলিয়াসপত্নী লুনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » একান্ত সাক্ষাত্‍কারে ইলিয়াসপত্নী লুনা
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একান্ত সাক্ষাত্‍কারে ইলিয়াসপত্নী লুনা

---

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) তাহসিনা রুশদি লুনা৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ঠার৷ যার সবচেয়ে বড় পরিচয় তিনি নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক,সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর সুযোগ্য সহধর্মিনী৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সাবেক এজি এস তাহসিনা রুশদি লুনা,স্বামী ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বাংলাদেশ রাজনীতিতে ব্যাপক পরিচিত লাভ করেন তিনি৷ তাহসিনা রুশদি লুনা সিলেটের বিশ্বনাথের গৃহবধু৷ ইলিয়াস আলী নিখোঁজের চার বছর পূর্ণ হচ্ছে আগামীকাল রোববার৷ ইলিয়াস আলী নিখোঁজ প্রসঙ্গে ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শনিবার রাত ১০টায় ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের রামধানায় তার বাসভবনে একান্ত সাক্ষাত্‍কারের মিলিত হন তাহসিনা রুশদি লুনা৷ তাঁর সাক্ষাত্‍কার গ্রহন করেন আমাদের সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি মোঃ আবুল কাশেম৷
তাহসিনা রুশদি লুনা ইলিয়াস নিখোঁজ প্রসঙ্গে বলেন, আজ দীর্ঘ চার বছর ধরে স্বামী ইলিয়াস নিখোঁজ৷ কিন্তু আজও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি৷ অনেক বার প্রধানমন্ত্রী সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি,কিন্তু এতে কোনো লাভ হয়নি৷ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সাড়াও পাইনি৷ এর আগে ২০১২ সালের ২ মে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছিলাম৷ তিনি (প্রধানমন্ত্রী) ইলিয়াস আলীকে উদ্ধার করার আশ্বাস দেন৷ কিন্তু এখনও ইলিয়াস আলীকে ফিরে না পেয়ে হতাশায় ভুগছি৷ সুযোগ পেলে আবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করতে চাই৷
লুনা বলেন, সরকার আন্তরিক হলে ইলিয়াসকে খোঁজে পাওয়া সম্ভব৷ কেননা গুম-নিখোঁজ হওয়ায় অনেক ব্যক্তি তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন৷ আমরাও বিশ্বাস করি ইলিয়াস আলী ফিরে আসবেন! আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইলিয়াসের অপেক্ষায় থাকব৷
স্বামীর কথা বলতে গিয়ে বার বার আবেগ আল্পুত হয়ে পড়েন লুনা৷ তার একটাই দাবি যে কোনো কিছুর বিনিময়ে স্বামীকে ফেরত চাই৷ তিনি এখনও মনে করেন তার স্বামী বেঁেচ আছেন, পরিবারের মাঝে আবার ফিরে আসবে? এখন তিনি শুধু আলস্নাহর ওপর ভরসা করে ইলিয়াস ফিরে আসার পথে চেয়ে রয়েছেন তিনি৷
লুনা বলেন, ইচ্ছা থাকা সত্তেও চাকুরি ও সন্তানের লেখা-পড়ার কারণে স্বামীর বাড়ি রামধানায় আসা হয় কম৷ ইলিয়াস আলীর নিজ এলাকায় বিএনপি অধিক শক্তিশালী ও সুসংগঠিত৷ ইলিয়াস আলীর ভালবাসার কারণে এলাকার অসংখ্য নেতাকর্মী নানাভাবে নির্যাতিত হয়েছেন৷ মাঝে মাঝে তাদের প্রতি সমবেদনা জানাতে বিশ্বনাথে স্বামীর বাড়িতে আসা হয়৷
ইলিয়াস নিখোঁজ আন্দোলন প্রসঙ্গে তাহসিনা রুশদি লুনা বলেন, ইলিয়াস আলী নিখোঁজের পর সারা দেশের ন্যায় তাঁর জন্মস্থান সিলেটের বিশ্বনাথবাসী ইলিয়াস সন্ধান দাবি দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ রাসত্মা নেমে আসে৷ ২০১২ সালের ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ইলিয়াস সন্ধান আন্দোলন করতে গিয়ে তিনজন প্রাণ দিয়েছে৷ অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা দেয়া হয়েছে৷ কারাববণ করেছেন কয়েকশত নেতা৷ সেইদিন দেশবাসীকে জানিয়েছিলেন ইলিয়াসকে বিশ্বনাথবাসী কত ভালবাসেন৷ যা গোটা বাংলাদেশে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছিল৷ হত্যা-হামলা-মামলা অনেক নির্যাতন করেও ইলিয়াস নিখোঁজ আন্দোলন দমন করা সম্ভব হয়নি৷ সিলেটে এখন তাঁর সন্ধান আন্দোলন অব্যাহত রয়েছেন বলে তিনি দাবি করেন৷
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে লুনা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে (ইউপি নির্বাচন) দলীয় প্রতীকে এবারই প্রথম৷ উদ্দেশ্য প্রনোদিতভাবে বর্তমান সরকার দলীয় প্রতীকে নির্বাচন চালু করেছে৷ আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখাতে সরকার মিথ্যার আশ্রয় নিয়ে ব্যালট ছিনতাই করছে৷ ইতি মধ্যে যেসকল ইউনিয়নে নির্বাচন হয়েছে সেগুলোতে পুলিশ দিয়ে কেন্দ্র দখল আর জাল ভোট দিয়ে নৌকার প্রার্থীদের বিজয়ী করা হয়েছে৷
তিনি বলেন, বিশ্বনাথে প্রতিটি ঘরে ঘরে ইলিয়াস আলী তার সৈনিক তৈরি করে রেখে গেছেন৷ তিনি বিএনপি নেতাকর্মীদের বিএনপির আর্দশে লালিত হওয়ার ট্রেনিং দিয়ে গেছেন৷
তার প্রমাণ বিশ্বনাথবাসী ইলিয়াস আলী গুমের পর দেখিয়েছেন৷ ইলিয়াস আলী নিখোঁজের পর বিশ্বনাথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন৷ সেই আন্দোলনে আমাদের তিন ভাই প্রাণ দিয়েছিল৷ বাংলাদেশে ইতিহাসে এটা বিরল৷ সে কারণে বাংলাদেশের মানুষ বিশ্বনাথ উপজেলাকে অন্য ভাবে দেখে,অন্যভাবে মূল্যয়ন করে৷ কারণ এটা ইলিয়াস আলীর এলাকা৷
তিনি আরও বলেন, বিগত ইউপি নির্বাচনে ইলিয়াস আলী ছিল৷ সেই নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী জয়ী হয়েছিল৷ কিন্তু আজ তিনি তার উপজেলাবাসীর সামনে নেই৷ তাকে গুম করা হয়েছে৷ আসন্ন ইউপি নির্বাচনে ধানের শীষ ভোট দিয়ে বিশ্বনাথবাসী ইলিয়াস নিখোঁজের জবাব দিতে বলে তিনি মনে করেন৷
পরিশেষে তিনি ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে ফিরে পাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া করার আহবান জানান৷





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)