রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রেলওয়ের পাকশী বিভাগের টিকিট চেকিং কর্মসূচি জোরদার
রেলওয়ের পাকশী বিভাগের টিকিট চেকিং কর্মসূচি জোরদার

ঈশ্বরদী প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মিঃ) পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগে যাত্রীসেবার মান বৃদ্ধি ও যাত্রী খাত থেকে আয় বৃদ্ধির জন্য উচ্চ পর্য়ায়ের কর্মকর্তারা তত্পর হয়ে উঠেছেন ৷ এরই অংশ হিসাবে রেলওয়ের পাকশী বিভাগের বিভিন্ন স্টেশন ও যাত্রীবাহী ট্রেনে বিভিন্ন বিভাগের প্রধানরা টিকিট চেকিং কর্মসূচি পরিচালনা শুরু করেছেন ৷ পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ কমান্ডেন্ট শাহ আলম ভুঁইয়া ১৭ এপ্রিল রবিবার সকালে পাকশী বিভাগের রাজশাহী স্টেশন থেকে ঈশ্বরদী হয়ে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং কর্মসূচি পরিচালনা করেন ৷ প্রায় ছয় ঘন্টাব্যাপি পরিচালিত এ টিকিট চেকিং কর্মসূচিতে ১৪৫ জন বিনা টিকিটের যাত্রীকে আটক করা হয় ৷ পরে তাদের নিকট থেকে ভাড়া ও জরিমানা বাবদ ২১হাজার ৮০ টাকা আদায় করা হয় ৷ একইভাবে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান অর্থ-সম্পত্তি কর্মকর্তা ডক্টর মোঃ আব্দুল মান্নানও সারাদিন ব্যাপি ঈশ্বরদী জংসন স্টেশনে অবস্থানরত বিভিন্ন ট্রেনে টিকিট চেকিং কর্মসূচি পরিচালনা করেন ৷ এসময় তিনি বিনা টিকিটে ভ্রমনকারী ৬৯ যাত্রীকে আটক করে ভাড়া ও জরিমানা বাবদ ১৪ হাজার টাকা আদায় করেছেন ৷ এদিকে বিভিন্ন ট্রেনে টিকিট চেকিং কর্মসূচি পরিচালিত হওয়ায় একদিকে যেমন রুচিশীল যাত্রীদের সুবিধা বৃদ্ধি পাচ্ছে ৷ ঠিক তেমনি বিনা টিকিটের যাত্রীদের মধ্যে টিকিট কাটার প্রবনতা বৃদ্ধি হচ্ছে ৷





নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি