শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় কাভার্ড ভ্যানসহ ১৫ লাখ টাকার অবৈধ কাঠ আটক
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় কাভার্ড ভ্যানসহ ১৫ লাখ টাকার অবৈধ কাঠ আটক
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় কাভার্ড ভ্যানসহ ১৫ লাখ টাকার অবৈধ কাঠ আটক

---
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাইল্যাছড়ি এলাকা থেকে কাভার্ড ভ্যান ভর্তি প্রায় ১৫ লাখ টাকার অবৈধ কাঠ আটক করেছে সেনাবাহিনী৷ ১৮ এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে গাড়ীটি আটকের সময় চালক সহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও কাঠ বহনকারী কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্টো-ট-১৩-০১৬০) আটক করা হয়৷
মাটিরাঙ্গা সেনা জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালের দিকে সালমা কার্গো ভ্যান নামক একটি কাভার্ড ভ্যান মাটিরাঙ্গা জোন এলাকা অতিক্রমের সময় সেনা সদস্যরা গাড়িটিকে গতিরোধ করার জন্য সিগন্যাল দিলে গাড়িটি সিগন্যাল না মেনে চলে যেতে উদ্যত হয়৷ এ সময় সেনাবাহিনীর একটি টহল গাড়ি পেছন থেকে তাড়া করলে বাইল্যাছড়ি টোল আদায় কেন্দ্রের কাছে গাড়িটি রেখে পালিয়ে যায় চালক সহ অন্যরা৷ পরে গাড়িটিকে আটক করে মাটিরাঙ্গা ফরেস্ট অফিসে হস্তান্তর করে মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকতা মো: মোশারফ হোসেন বলেন, কাভার্ড ভ্যানটি থেকে প্রায় চার’শ ৮৯ ঘনফুট অবৈধ কাঠ ও তিনটি বক্স খাট,একটি ওয়াল শোকেচ আটক করা হয়েছে৷ আটককৃত কাঠের বাজার মুল্য প্রায় ১৫ লাখ টাকা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে৷ চোরাই কাঠ পাচারের অভিযোগে বন আইনের ২০০০ সালের (সংশোধিত) ৪১/৪২ ইউডিওআর ১০০/মাটি ২০১৫-২০১৬ ধারায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি৷
ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন বিভাগকে ম্যানেজ করে সেনাবাহিনী ও পুুলিশের চোখকে ফাঁকি দিয়ে জেলার দীঘিনালা পানছড়ি ও রাঙ্গামাটির বাঘাইহাট ও সাজেক এলাকা থেকে মূল্যবান কাঠ সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে কাভার্ড ভ্যানে করে সুকৌশলে সমতলের বিভিন্ন জেলায় পাঁচার হচ্ছে৷ বাঘাইহাট, দীঘিনালা ও খাগড়াছড়ি ফরেস্ট বিট অতিক্রম করে এ কাঠ কিভাবে সমতলে পাচার হচ্ছে এ নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে৷
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র সরকারী রিজার্ভ ফরেষ্টসহ পাহাড়ের বিভিন্ন এলাকার কাঠ অবৈধ ভাবে সড়ক পথে সমতল জেলায় পাচার করে আসছে৷ এর আগেও একাধিক বার কাভার্ড ভ্যানে করে মূল্যবান কাঠ পাচারকালে জেলা সদর ও মাটিরাঙ্গা এলাকায় আটক করে সেনাবাহিনী ও বন বিভাগ৷





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)