শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

--- কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত পুলিশ সুপারের সভাকক্ষে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম- সেবা কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম-সেবা ধৈর্যসহকারে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, সাংবাদিক নির্যাতনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ, মাদক, বেপরোয়া ড্রাম ট্রাক, অন্যান্য অবৈধ পরিবহন চলাচলের বিষয় ও যানজটসহ কুষ্টিয়ার নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন। এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত পুলিশ সুপার জানান, জনগণের কাঙ্ক্ষিত সেবা বাড়ানোই হবে প্রথম কাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি, ছিনতাই, মাদক, বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে ও কিশোর গ্যাংসহ সব ধরনের গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এ সময় রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের মাধ্যমে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করার প্রবণতা দেখা যায় বেশি।
মাদক বিস্তার রোধ করা আমাদের সবার দায়িত্ব। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রথমে পরিবার থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পরিবারের সন্তানদের কড়ানজরে রাখলে মাদকের বিস্তার কমে আসবে। সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম- সেবা।
পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোরগ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে, হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) পলাশ কান্তি নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহসভাপতি আফরোজা আক্তার ডিউ (নিউ নেশন), কুষ্টিয়া প্রেসক্লব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব(নাগরিক টিভি) , সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি), সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সহ-সভাপতি শেখ হাসান বেলাল (আর টিভি), সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহামুদ হাসান (সংবাদ সারাবেলা), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র নির্বাহী সদস্য জাহিদুজ্জামান (নিউজ টোয়েন্টিফর) সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার (আনন্দ টিভি), নির্বাহী সদস্য ও এশিয়ান টেলিভিশনের মিরপুর-ভেড়ামারা প্রতিনিধি ফয়সাল চৌধুরী (দৈনিক আমাদের নতুন সময়), তাশরিক সঞ্চয় ( মাছরাঙ্গা টিভি), কেএম শাহীন রেজা (বাংলাদেশ বুলেটিন) আনিস মন্ডল (ডেইলি স্টার) প্রমুখ।
এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ