শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ফুট ব্রীজের পাটাতন বিধ্বস্ত : যোগাযোগ বিচ্ছিন্ন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ফুট ব্রীজের পাটাতন বিধ্বস্ত : যোগাযোগ বিচ্ছিন্ন
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ফুট ব্রীজের পাটাতন বিধ্বস্ত : যোগাযোগ বিচ্ছিন্ন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে সাহেবনগর গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত ফুট ব্রীজের পাটাতন বিধ্বস্ত হওয়ায় উপজেলার ৪টি ইউনিয়নের জনসাধারণের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোহাগী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদির ভূঞা শুক্রবার বিকেল ৫টার দিকে এই ফুট ব্র্রীজটি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেন। ব্রীজ সংলগ্ন সাহেবনগর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) জানান, একটি শ্যালো ইঞ্জিন চালিত লরি পার হওয়ার সাথে সাথে ব্রীজের উত্তর পাশের পাটাতনটি বিধ্বস্ত হয়। অল্পের জন্য রক্ষা পায় লরি ও লরির চালক। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোস্তফা ফকির জানান, ১৯৯৯ সালে জন দুর্ভোগ লাঘবের জন্য বাঁশের সাঁকোর পরিবর্তে স্বল্প মূল্যে কাঁচামাটিয়া নদীর ওপর ৭৫মিটার দীর্ঘ ঐ সেতুটি নির্মাণ করা হয়। এসব ফুট ব্রীজের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ। কিন্তু প্রায়ই ভারী যানবাহন পার হওয়ার কারণে এই পাটাতন বিধ্বস্তের ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। সোহাগী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদির ভূঞা জানান, এই ফুট ব্রীজের উপর দিয়ে সোহাগী, সরিষা, জাটিয়া ও ঈশ্বরগঞ্জ সদর এই চার ইউনিয়নের বাসিন্দারা নিয়মিত যাতায়ত সহ তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করে থাকেন। অবিলম্বে ব্রীজটি সংস্কার করা প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার জানান, এ ধরনের নির্মিত ফুট ব্রীজগুলো খুবই ঝুকিপূর্ণ। উপজেলায় ঝুঁকিপূর্ণ এসব ব্রীজের তালিকা করে অবিলম্বে টেকসই ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। সাহেবনগর গ্রামে কাঁচামাটিয়া নদীর ওপর বিধ্বস্ত হওয়া ব্রীজের ছবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ