মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌরসভার শিমরাইল গ্রামে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী নারী ঈশ্বরগঞ্জ পাটবাজার জামে মসজিদের ইমাম ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আলী স্ত্রী ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার শিক্ষিকা ফেরদৌসী বেগম (৪০)।
নিহতের স্বামী ইউসুফ আলী জানান, গত ১৫ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে রান্না বান্না করে পরিবারের সকল সদস্যদের সাথে খাবার খায়। পরে দুপুরে বাড়ির লোকজনের অগোচরে গোসল খানায় প্রবেশ করে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে।
ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।





ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড