রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ
রাউজানে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দু’পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার ১৭ আগষ্ট বিকালে রাউজান উপজেলার মদুনাঘাট সংলগ্ন জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের বের করা মিছিলে হামলা চালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দোকারের অনুসারীরা।
এতে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ওসি জাহিদ হোসেন বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পায়নি। কেউ থানায় অভিযোগ করেনি বলেও দাবি করেন ওসি।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা