শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন
প্রথম পাতা » জয়পুরহাট » ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

--- জয়পুরহাট প্রতিনিধি :: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তাণ্ডবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জয়পুরহাটের কর্মরত সাংবাদিকরা।
আজ বৃহস্পতিবার ২৯ আগস্ট সকাল ১১ টায় শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বাংলা নিউজের জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি শামীম কাদির।
এসময় বক্তব্য রাখেন- মানব কন্ঠের জেলা প্রতিনিধি আবু মুসা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল,
চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হারুনুর রশিদ, দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, মাছরাঙা টিভির জয়পুরহাট সংবাদদাতা আল মামুন, গ্লোবাল টিভির জাহাঙ্গীর আলম খান, দৈনিক রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি আবু রায়হান, দৈনিক বাংলা বাজারের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় জেলার পাঁচটি উপজেলার কর্মরত সকল প্রিন্ট ইলেকট্রনিক অনলাইন মিডিয়ার সাংবাদিক রা অংশ গ্রহন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,
সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার চেষ্টা করে। সংবাদ প্রকাশের ফলে হুমকি ও মামলা-হামলার শিকার হচ্ছে তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সেসহ বিভিন্ন গণমাধ্যমের হাউজে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।





আর্কাইভ