শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রাথী খুন
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রাথী খুন
বৃহস্পতিবার ● ২১ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য প্রাথী খুন

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদের প্রার্থী আক্তার হোসেন (৪৮) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷

১৯ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার আমুনা বনকড়া এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত আক্তার হোসেন শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ড থেকে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদের প্রার্থী ছিলেন৷ আগামী ২৩ এপ্রিল শনিবার সেখানে ভোট হওয়ার কথা৷ নির্বাচনে তার প্রতীক ছিল মোরগ৷ তিনি শ্রীপুর উপজেলার মারতা দক্ষিণ পাড়া এলাকার মৃত জাবেদ আলী খন্দকারের ছেলে৷

পুলিশ ও এলাকাবাসী আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, গাজীপুর সদর উপজেলার আমুনা বনকড়া এলাকায় ব্যবসায়ী খন্দকার মোঃ হাফিজ উদ্দিনের মায়ের জানাজা থেকে মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের মারতা দক্ষিণপাড়া এলাকার বাসায় ফিরছিলেন আক্তার হোসেন৷ পথে দুর্বৃত্তরা তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে এলোপাথারী কুপিয়ে জখম করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ পরে খবর পেয়ে রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের মর্গে পাঠায়৷

শ্রীপুর মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া এলাকার এক আত্মীয়ের জানাযায় অংশ নেয়া ও প্রয়োজনীয় কাজ শেষে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল আক্তার হোসেন৷ পথে গাজীপুর সদর উপজেলার মারতা গ্রামের দক্ষিণ সীমান্তে বনকড়া এলাকায় পৌছলে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে এলোপাথারী কুপিয়ে জখম করে৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্‍সক তাকে মৃত ঘোষনা করেন৷ স্থানীয় কয়েকজনের সঙ্গে এলাকার আধিপত্য ও বৈদ্যুতিক খুটি স্থাপন নিয়ে বিরোধ ছিল আক্তার হোসেনের৷ এর জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ৷

প্রহল্লাদপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ আকন্দ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এলাকার আধিপত্য নিয়ে দুই/তিন বছর আগে স্থানীয় হযরত আলী, আনসার আলীদের উপর হামলা চালিয়ে হাত-পা ভেঙ্গে দেয় আক্তার হোসেনরা৷ এ ঘটনায় মামলায় জেল খেটে আক্তার বর্তমানে জামিনে ছিলেন৷ ওই বিরোধের জেরেও ওই খুনের ঘটনা ঘটে থাকতে পারে৷ এছাড়া আক্তার হোসেনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড, মারামারি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে৷ তার এক ছেলেও তিনমাস আগে ছিনতাই ও অপহরণ মামলায় কারাগারে আছে৷

শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার এ এস আই রফিকুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে ২টি মোটর সাইকেল উদ্ধার করেছে৷

২০ এপ্রিল বুধবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের মগের্র সামনে গিয়ে দেখা গেছে সেখানে নিহতের পরিবার, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসীর ভীড়৷ দুপুরে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে৷

এ ঘটনায় বুধবার দুপুরে প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মারতা বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷ বাদ আসর মারতা উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের জানাজার নামায অনুষ্টিত হয়েছে৷





আর্কাইভ