শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পানছড়িতে বিক্ষোভ করেছে ইউপিডিএফ
প্রথম পাতা » খাগড়াছড়ি » বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পানছড়িতে বিক্ষোভ করেছে ইউপিডিএফ
শনিবার ● ৩১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পানছড়িতে বিক্ষোভ করেছে ইউপিডিএফ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: জামিনপ্রাপ্তদের জেল গেইট থেকে পুনঃ গ্রেফতার বন্ধ করা, আনন্দ প্রকাশ চাকমা ও কুনেন্ট চাকমাসহ জেলে বন্দী ইউপিডিএফ-মূল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের নিঃশর্ত মুক্তি এবং সকল মিথ্যা মামলা-হুলিয়া প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল), পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।
আজ শনিবার ৩১ আগস্ট ২০২৪ সকাল ১১টায় পানছড়ির পুজগাঙ এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে যোগ দিতে সকাল থেকে পানছড়ির বিভিন্ন এলাকার হাজারো লোকজন সারিবালা কলেজের সামনে সমবেত হন। এরপর সারিবালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে উপর পুজগাঙ বাজার হয়ে নীচের পুজগাঙ বাজার ঘুরে পুজগাঙ ব্রীজে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইউপিডিএফ সদস্য সুরমঙ্গল চাকমার সঞ্চালনায় ও ইউপিডিএফের সংগঠক বকুল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পিসিপির সাবেক নেতা মিটন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা, পিসিপির পানছড়ি উপজেলা সভাপতি সুনীল ময় চাকমা ও গণতান্ত্রিক যুবফোরাম পানছড়ি উপজেলা সভাপতি রিপন চাকমা।
যুবনেতা বরুন চাকমা বলেন, জুম্ম জাতিকে ধ্বংস করার জন্য সরকার-সেনাবাহিনীর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ইউপিডিএফ শুরু থেকে সোচ্চার ছিল। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। হাসিনা সরকার দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনে ইউপিডিএফের ওপর অবর্ণনীয় দমন পীড়ন চালিয়েছে। নেতা-কর্মীদের বিচার বহির্ভুত হত্যা, গুম, অন্যায়ভাবে গ্রেফতার, জেলগেট থেকে জামিনপ্রাপ্তদের পুনঃ গ্রেফতারসহ ঠ্যাঙাড়ে বাহিনী লেলিয়ে দিয়ে ইউপিডিএফকে দমন করতে চেয়েছিল। বর্তমানে কারাগারে আটক থাকা ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের ২৯ জন নেতা-কর্মীর মধ্যে অনেকে জেলগেট থেকে সেনা-ডিজিএফআই কর্তৃক আটকের শিকার হয়েছেন।
পিসিপি’র সাবেক নেতা মিটন চাকমা বলেন, দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়ভাবে আটক ব্যক্তিদের মুক্তি দেয়ার কথা বললেও পার্বত্য চট্টগ্রামে কারাবন্দী ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এখনো মুক্তি পায়নি। এখনো দেশে দুই শাসন জারি রয়েছে। পাহাড়ে এখনো জাতিগত বৈষম্য রয়ে গেছে।
---
নারী নেত্রী পরিণীতা চাকমা বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার পাহাড়ে সংঘটিত নারী ধর্ষণের ঘটনার বিচার করেনি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এসব ঘটনা তদন্তপূর্বক বিচারের উদ্যোগ নিতে হবে। তিনি ধর্ষণসহ সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য নারী সমাজসহ জনগণের প্রতি আহ্বান জানান।
ছাত্রনেতা সুনীল ময় চাকমা বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটলে দেশের বিভিন্ন জায়গায় ছাত্ররা গ্রাফিতি অংকন করেছে। সমতলে গ্রাফিতি অঙ্কনে শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হয়নি। কিন্তু পার্বত্য চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কনে সেনাবাহিনী বাধা দিয়েছে।
যুব নেতা রিপন ত্রিপুরা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশের জণগণ মুক্ত হলেও পাহাড়ি জনগণ এখনো মুক্ত হতে পারেনি। এখনো সেনাসাশন জারি রয়েছে। তিনি পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহারের দাবি জানান।
সভাপতির বক্তব্যে ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সময় যাবত নিপীড়িত-নির্যাতিত হয়ে আসছি। এই নিপীড়ন-নির্যাতনের জন্য দায়ী দেশের শাসকগোষ্ঠী ও কতিপয় সেনা কর্মকর্তা।
তিনি বলেন, আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে হলে আন্দোলন, লড়াই-সংগ্রাম করা করা ছাড়া কোন বিকল্প নেই। তাই ঐক্যবদ্ধ হয়ে সবাইকে লড়াইয়ে সামিল হতে হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ